প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষা সংশ্লিষ্ট সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যেসব অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি কিংবা অসংগতি প্রমাণিত হয়, তবে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) আন্ত শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।
এ ছাড়া, বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য না প্রচার করার অনুরোধ জানানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে, পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন