ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী


মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যারা বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক নূরুল হককে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক নূরুল হককে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

আগামী কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র পদে প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হককে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ( ১৭ জুলাই) বিকালে জুলাই দিবস উপলক্ষে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়।

হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে জুলাই বিপ্লব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, উপজেলা জামায়াতের আমীর মো: আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন, এডিএম মুহিবুল্লাহ প্রমুখ।

জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


যুদ্ধের উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

যুদ্ধের মধ্যেই একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো উপসাগরীয় দেশ ওমান। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য শুক্রবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি নির্দিষ্ট করে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।

এই ঘটনাটি সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহত অথবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওমানে অবস্থিত সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ওমানেও যুদ্ধের আঁচ লেগেছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি, দেশটির উপকূলে বেশ কিছু জাহাজও হামলার শিকার হয়েছে।

একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুক্রবারের এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলায় বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত: কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


ইরানি হামলায় বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত: কুয়েত

 কুয়েত শনিবার জানায়, ইরানের হামলায় দেশের আরেকটি বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলস্বরূপ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বেশ কিছু ইউনিট বন্ধ করে দিতে হয়েছে।

বার্তা সংস্থা এএফপি অনুযায়ী, এর একদিন আগে, একই ধরনের আরেকটি হামলার পর দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘শত্রুপক্ষের হামলায় আরেকটি বিদ্যুৎ ও পানি পরিশোধন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে স্থাপনার একটি অংশে আগুন ধরে যায় এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোর কয়েকটি বন্ধ হয়ে গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

 শনিবার সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে যে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

আফাদ জানিয়েছে, ‘মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

এ খবরটি বার্তা সংস্থা এএফপি'র।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও শানলিউরফা প্রদেশে অনুভূত হয়েছে। উদ্ধার ও তদারকি দলের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

তুরস্ক ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশের বিভিন্ন অঞ্চলের নিচ দিয়ে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন বা ফাটল রেখা রয়েছে, যা অতীতে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%