ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবি ও চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম চালুর চুক্তি


ঢাবি ও চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগ্রাম চালুর চুক্তি

বাংলা ভাষায় যৌথ স্নাতক প্রোগাম চালুর উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ জুন) চীন সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই, উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শনিবার (২৭ জুন) পাঁচ দিনের সরকারি সফর করে দেশে ফেরেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

চুক্তি অনুযায়ী, ইউনান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের বাংলা ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে। একইসাথে, স্নাতক পর্যায়ের বাংলা ভাষা শিক্ষা ও প্রশিক্ষণে দুই বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতা করবে।

এছাড়া ইউনান বিশ্ববিদ্যালয় তাদের তৃতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পাঠাবে।

এসব শিক্ষার্থীদের মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সমাপনী সনদও প্রদান করা হবে।

চীন সফরের সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে।

আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দুই দেশের জনগণের মধ্যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে আতাউর রহমান ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে আতাউর রহমান ফাউন্ডেশন

সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার আতাউর রহমান ফাউন্ডেশন একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ান বাবুর জন্য একটি হুইলচেয়ার উপহার হিসেবে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে সীমিত সামর্থ্যের মধ্যে তার মা আশা সন্তানকে লালন-পালন করে আসছিলেন।

জানা গেছে, রাইয়ানের চলাফেরায় সমস্যার কারণে একটি হুইলচেয়ারের প্রয়োজন ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে সেটি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে ডাব বিক্রেতা হিসেবে পরিচিত খালা নামের এক নারীর মাধ্যমে বিষয়টি নজরে আসে।

পরে মানবিক উদ্যোগ নিয়ে আতাউর রহমান ফাউন্ডেশন শিশুটির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাজ উদ্দিন মন্ডল নিজে উপস্থিত থেকে রাইয়ান বাবুর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তৌহিদুর রহমান সুইট, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা পেয়ে রাইয়ান বাবুর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা জানান, এই হুইলচেয়ারটি শিশুটির চলাফেরা ও দৈনন্দিন জীবনে অনেক স্বস্তি এনে দেবে।

মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে, সমাজে এখনো এমন অনেক হৃদয়বান মানুষ রয়েছেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপের সমাপ্তি: চ্যাম্পিয়ন জিম

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা, কুড়িগ্রাম

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


কুড়িগ্রামে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপের সমাপ্তি: চ্যাম্পিয়ন জিম

কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রাশেদুল ইসলাম বলেন, "দাবা শুধু একটি খেলা নয়, এটি মেধা ও মননের বিকাশ ঘটায়। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে দূরে রাখতে এ ধরনের বুদ্ধিবৃত্তিক খেলার আয়োজন আরও বেশি করা প্রয়োজন। কুড়িগ্রামের এই মেধা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, "জেলা পরিষদ সবসময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে আছে। ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা ক্রীড়া সংস্থাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।"

অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। দাবা খেলোয়াড়দের ধৈর্য ও কৌশল শেখায়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।"

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হুদা লাকু, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক এবং জাতীয় দাবা বিচারক মোজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা কুড়িগ্রামে নিয়মিত দাবার আসর আয়োজনের ওপর জোর দেন।

উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মুহতাসিম ফুয়াদ জিম। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আরিফুর রহমান বিপ্লব এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ফাহাদ আল ফারাবী।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন, রানার আপসহ শীর্ষ ১৫ জন বিজয়ীর হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। জেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সুধীসমাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলি (ঈদগাহ মাঠ) গ্রামের মাদক ব্যবসায়ী মুনসুর (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক এর সার্বিক দিক নির্দেশনায় আলোকদিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই উচ্ছ্বাস পাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মুনসুর এলাকায় ইয়াবা ডিলার নামে পরিচিত। গ্রেফতারের সময় তার নিকট হতে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মুনসুর জয়নাতলি ঈদগাহ মাঠ এলাকার মৃত বাজিতুল্লা শেখের ছেলে।
থানা অফিসার ইনচার্জ ফজলুল হক আরও জানান এধরণের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মধুপুরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮তম সিনেট অধিবেশন : ৫ বছরে ২ কোটি গাছ লাগাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


২৮তম সিনেট অধিবেশন : ৫ বছরে ২ কোটি গাছ লাগাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মিলনায়তনে ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধীন ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ গাজীপুরস্থ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে পরিবেশ সুরক্ষার এই সিদ্ধান্তসহ একগুচ্ছ আধুনিক ও কার্যকর পরিকল্পনা নীতিগতভাবে অনুমোদন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ প্রযুক্তিমনস্ক, আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে ‘গ্রিন ক্যাম্পাস’ তৈরির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা পরিবারের প্রতিটি শিক্ষার্থীকে এই সবুজ বিপ্লবের সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২ কোটি বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।

অধিবেশনে শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়। এর সাথে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’-এর মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান সহ আরও ৭টি বিদেশি ভাষা শিক্ষার সুযোগ ও ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তাবিত পরিকল্পনাগুলোর বাস্তবায়নের জন্য অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বসম্মতভাবে ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. জাফরুল আযম এই বাজেট উপস্থাপন করেন।

সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়। আমরা ধারণা করছি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রজন্মের হাত ধরে, যারা চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হবে এবং পরিবর্তনের নেতৃত্ব দেবে।’

অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়্যারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ সরাসরি অংশগ্রহণ করেন।

আনুষ্ঠানিক অতিথি হিসেবে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%