ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি


আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রথমে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ এবং জননিরাপত্তা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে বলেও জানান।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সোনারগাঁ বিএনপি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ ও রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু, যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী, মহসিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে পতন ঘটেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়ার খবর এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত নামছে।

সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।

আজ লেনদেন শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩০ ডলারে উঠলেও আলোচনার সফল হওয়ার খবরে তা এক ধাক্কায় এক দশমিক ৯০ শতাংশ কমে ৭৯ দশমিক ৪ ডলার হয়ে গেছে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা সফল হওয়ার পর ইরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতির শঙ্কা কেটে গেছে।

এছাড়াও, ইরান ও ইসরায়েল উভয় পক্ষ সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হওয়ার ঝুঁকি কমেছে। এই কারণে যুদ্ধ পরিস্থিতির ফলে তেলের মূল্যের ওপর যে বাড়তি চাপ ছিল তা অনেকটা কমে এসেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনা মোতায়েন

 

গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এই সংক্রান্তভাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী টহল দিচ্ছে।

আজ সোমবার (২২ জুন) থেকে ৩০ জুন (মঙ্গলবার) পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সরকার গোপালগঞ্জসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছান। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনা সদস্য রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই কারণে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও এই কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গোপালগঞ্জে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সারাদেশে মসজিদ-মাদরাসা ধ্বংস

মসজিদ-মাদরাসা ধ্বংসের জেরে ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


মসজিদ-মাদরাসা ধ্বংসের জেরে ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ জুন) সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম সম্প্রদায়ের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মসজিদ ও মাদরাসা সংরক্ষণ এবং বিভিন্ন রাজ্যের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে মুসলমানদের লক্ষ্য করে গণপিটুনি, মসজিদ এবং মাদরাসা উচ্ছেদ, বাড়িঘরে বুলডোজার অভিযান এবং ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব পরিস্থিতি দেশের সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ নিয়ে একটি তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করা হবে। বোর্ডের নেতারা বলেছেন, বিষয়টি শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়; বরং ভারতের গণতান্ত্রিক কাঠামো ও সামাজিক ঐক্যের সঙ্গেও জড়িত।

মধ্যপ্রদেশের কামাল মওলা মসজিদ-ভোজশালা সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের সাম্প্রতিক রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড। তাদের মতে, ওই রায় ঐতিহাসিক দলিল, সরকারি নথিপত্র এবং দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলায় সংশ্লিষ্ট মসজিদ কমিটিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে বিভিন্ন রাজ্যে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার উদ্যোগের সমালোচনাও করা হয়েছে। বোর্ডের বক্তব্য, কোনো নাগরিক বা শিক্ষার্থীর ওপর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিষয় চাপিয়ে দেওয়া সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বিশেষ করে পশ্চিমবঙ্গের স্কুল ও সরকারি অনুদানপ্রাপ্ত মাদরাসাগুলোতে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়ার সরকারি নির্দেশনার ওপর কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। বোর্ডের নেতাদের মতে, গানটির কিছু অংশ মুসলমানদের একত্ববাদী ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) বাস্তবায়নের চেষ্টা বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বোর্ডের দাবি, এমন উদ্যোগ ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এবং ভারতের বহুত্ববাদী সমাজব্যবস্থার পরিপন্থী। উত্তরাখণ্ডে এ সংক্রান্ত আইনের বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ের মতো অন্যান্য রাজ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মুসলমানদের অধিকার রক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে বোর্ড। এ উদ্দেশ্যে একটি বিশেষ কর্মপরিষদ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহিম মুজাদ্দেদি। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম, আইনজীবী, সমাজনেতা এবং বোর্ডের শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বাংলাদেশের পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদি। এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত স্পিকারের কাছে জানান যে, বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী।

আজ সোমবার সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে স্পিকার হাফিজ উদ্দিন ইরানিদের বীর জাতি হিসেবে উল্লেখ করেন। তিনি যুদ্ধের সময় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসাও করেন। স্পিকার আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে।

এ সময় রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া, রাষ্ট্রদূত বাংলাদেশিদের ইরানের বিশ্বমানের চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করতে স্পিকারকে অনুরোধ জানান।

তিনি বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদও ব্যক্ত করেন। সেইসঙ্গে ইরানের প্যাট্রো ক্যামিকেল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন্য স্পিকারকে প্রস্তাব দেন।

এছাড়া, ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জন্য বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে স্পিকারের সহযোগিতা কামনা করেন। তিনি আশা করেন যে, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্কও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%