০৯:৩০ পি.এম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে পতন ঘটেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়ার খবর এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত নামছে।
সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩০ ডলারে উঠলেও আলোচনার সফল হওয়ার খবরে তা এক ধাক্কায় এক দশমিক ৯০ শতাংশ কমে ৭৯ দশমিক ৪ ডলার হয়ে গেছে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
বাজার বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা সফল হওয়ার পর ইরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতির শঙ্কা কেটে গেছে।
এছাড়াও, ইরান ও ইসরায়েল উভয় পক্ষ সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হওয়ার ঝুঁকি কমেছে। এই কারণে যুদ্ধ পরিস্থিতির ফলে তেলের মূল্যের ওপর যে বাড়তি চাপ ছিল তা অনেকটা কমে এসেছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন