০৯:৪৯ এম
দক্ষিণ চীনে আঘাত করেছে শক্তিশালী টাইফুন 'নউল'। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রবিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদং কাউন্টির উপকূলে টাইফুনটি আঘাত হানে। এর পরপরই উপকূলীয় অঞ্চলে ঝড়ের তীব্রতা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।
হংকংসহ বিস্তীর্ণ অঞ্চলে এর ক্ষতিকর প্রভাব পড়েছে এবং সৃষ্টি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ঝুঁকি মোকাবিলার উদ্দেশ্যে গুয়াংডং প্রদেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৩ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার মিলে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনের প্রভাবে শনিবার একটি বহুতল ভবনের স্ক্যাফোল্ডিংয়ের অংশ ধসে পড়া সত্ত্বেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এদিকে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুনটির প্রভাবে দ্বীপটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে এটি তাইওয়ানের দক্ষিণের জলসীমা অতিক্রম করে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
সূত্র: দ্য হিন্দু, এপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন