প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর, জ়েন জ়িদের কাছে হার স্বীকার করেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা।
নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে একাধিক পড়ুয়ার প্রাণ গেছে। এই ঘটনার পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে প্রতিবাদে নামে পড়ুয়ারা। তাঁদের মধ্যে অনশনে বসেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিযানে অংশ নেয় প্রতিবাদী পড়ুয়ারা। যদিও এই আন্দোলন শুরু হয়েছিল ৩৭ দিন আগে। সেই সময় যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের নিয়ে থাকা এক বড় অংশ ছিল নীরব। কিন্তু অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ছিলেন হাতে গোনা তারকাদের মধ্যে, যাঁরা এই আন্দোলনে পড়ুয়াদের সমর্থন জানিয়েছিলেন। আন্দোলনের চাপে অবশেষে ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর সোনাক্ষী কেন জ়েন জ়িদের কাছে ক্ষমা চাইলেন?
সোনাক্ষী কোনও অনুশোচনা থেকে ক্ষমা চাননি। বরং নতুন প্রজন্মের কাছে তিনি হার স্বীকার করে তাঁদের আরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সোনাক্ষী একজন ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সংবাদে তিনি উল্লাস প্রকাশ করে বলেন, ‘‘আসলে জ়েন জ়ি-রাই শিল্পী। তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়, তোমরা কী করে দেখিয়েছ। আমি ভাবতাম এরা চার ঘণ্টার বেশি কাজ করতে পারে না। একটুতেই কাহিল হয়ে যায়। খানিক নিচু চোখেই দেখছি। কিন্তু তোমরা আজ করে দেখালে, অভিনন্দন। আমি তোমাদের মতো হতে চাই। তোমরা অবিশ্বাস্য!’'
ক্ষমা চেয়েছেন সোনাক্ষী সিন্হা।
এই প্রতিবাদ আন্দোলন চলার সময় মুখ খুলতে শুরু করেন সোনাক্ষী। অভিনেত্রী জানান, তিনি দেশের ভাল চান এবং তিনি কোনও ভাবেই ‘দেশবিরোধী’ নন। তাই তিনি আর নীরব থাকতে পারছেন না। তাই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি সোনম ওয়াংচুককে অনশন ভাঙার কথা বলবেন না। তাঁর প্রশ্ন, “কবে ওঁর কথা শোনা হবে? মানুষটা মারা যাওয়ার পর কি সকলে নড়েচড়ে বসবেন? তখন তার দায়িত্ব কে নেবে? যা হচ্ছে, তা মোটেই ঠিক হচ্ছে না। এই কথাটাই বলতে চেয়েছিলাম।” সোনাক্ষীর খোলাখুলি মন্তব্যের জন্য অনুরাগীরা তাঁর প্রশংসা করেছেন। এমন প্রতিবাদকে সমর্থন করার জন্য মেয়ের জন্য গর্ব অনুভব করেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্হা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন