ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সিদ্ধিরগঞ্জে ১৫ মাদকসেবীর কারাদণ্ড


সিদ্ধিরগঞ্জে ১৫ মাদকসেবীর কারাদণ্ড

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎শুক্রবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে  মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তিদের ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হলে শুনানি শেষে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মহাকাশবিজ্ঞান নিয়ে সরকার কাজ শুরু করেছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


‘মহাকাশবিজ্ঞান নিয়ে সরকার কাজ শুরু করেছে’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, বিজ্ঞানমনস্ক জাতি ও উদ্ভাবন-নির্ভর অর্থনীতি গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ শুরু করেছে সরকার। শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক, গবেষকরা যেন নভোথিয়েটারে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে, আগামী প্রজন্ম যেন মহাকাশবিজ্ঞান নিয়ে উদ্ভাবনের ক্ষেত্রে আগ্রহী হয়; সেজন্য দ্রুত নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে কাজ চলছে। 

শুক্রবার বিকালে রংপুর সদর উপজেলার উত্তম গংগাহরি এলাকায় নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণপূর্ত অধিদপ্তরসহ নির্মাণকাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের যথাযথভাবে কাজ সম্পন্ন করতে তাগিদ দেন।

তিনি বলেন, ‘আশা করছি, সংশ্লিষ্টরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নভোথিয়েটার ভবন নির্মাণের কাজ শেষ হবে।’

এ সময় তিনি নির্মাণাধীন ভবনের প্ল্যানেটরিয়াম, রাইড সিমুলেটর, ডিজিটাল প্রদর্শনীর গ্যালারিসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সচিব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আল-আমিন, গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলমসহ অন্যরা।

এর আগে, রংপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস- ইনমাসের অবকাঠামো ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন আনোয়ার হোসেন। এ সময় তিনি জনবল সংকট, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অপ্রতুলতা দূরীকরণসহ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে ইনমাসের সেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের চার খুন: ‘পেশাদারিত্বের সঙ্গে প্রশ্নগুলোর জবাব খুঁজছি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


রংপুরের চার খুন: ‘পেশাদারিত্বের সঙ্গে প্রশ্নগুলোর জবাব খুঁজছি’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে বলে জানিয়েছেন সদ্য যোগ দেওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ। তিনি বলেছেন, তদন্তে যেসব প্রশ্ন উঠছে, সেগুলোর পেশাদারিত্বের সঙ্গে জবাব খুঁজে বের করাই পুলিশের দায়িত্ব।

শুক্রবার দুপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ কমিশনার।

মাহবুবুর রশীদ বলেন, ‘এই ঘটনা এবং মামলাটি গুরুত্বপূর্ণ। তদন্তের ধারাবাহিকতা চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্নও আসবে। সে প্রশ্নগুলোর পেশাদারিত্বের সঙ্গে জবাব খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি।’

তিনি বলেন, এ মামলা নিয়ে সারা দেশে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে যথাযথ জবাবদিহির মাধ্যমে মামলাটিকে সঠিক পর্যায়ে নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করাই পুলিশের লক্ষ্য। এর মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে চান তাঁরা। প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আসামি সিদ্ধার্থ দাসের পরিবারের পক্ষ থেকে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করার যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমিও আপনাদের মতো এটি শুনেছি। আমি রংপুরে কেবল গতকাল যোগদান করেছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই। এটা ক্রাইমসিন, সেটা সংগ্রহ করা আছে।’

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তদন্তে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। নতুন কোনো তথ্য বা সূত্র পাওয়া গেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত শনিবার, ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাড়ির তালা ভেঙে পুলিশ গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে। গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁর ছেলে প্রিয়ম একই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় পরদিন ভোরে মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

যুদ্ধ শুরুর ছয় মাস পরও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা বা তার কণ্ঠ শোনা যায়নি। এ নিয়ে দেশটিতে তার প্রকৃত ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। তবে ইরানি কর্মকর্তা ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সূত্রের দাবি, তিনি এখনও ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন।

যুদ্ধের শুরুতে গুরুতর আহত হওয়ার পর মোজতবা সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশিত হয়নি। নিরাপত্তার কারণে তিনি আড়ালে থেকে দেশ পরিচালনা করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মোজতবা নিয়মিত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন পাচ্ছেন এবং বড় সব সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ১০ আগস্ট জানান, তিনি মোজতবার সঙ্গে সাত ঘণ্টার বৈঠক করেছেন।

তবে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সন্দেহ বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতানকা বলেন, প্রশ্নটি এখন আর মোজতবা বেঁচে আছেন কি না, তা নয়; প্রশ্ন হলো ইরানে এখনও কার্যকর কোনো সর্বোচ্চ নেতা আছেন কি না।

ইরানের কট্টরপন্থী সমর্থকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কোমের এক বাসিজ সদস্য বলেন, নেতার কণ্ঠ শোনা বা তার নেতৃত্বের কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া গেলে জনগণের আত্মবিশ্বাস বাড়ত। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মোজতবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বলে তিনি বিশ্বাস করেন। তবে তার একটি ছবিও প্রকাশ না হওয়ায় মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংস্কারপন্থী এক ব্যবসায়ী আরও সরাসরি প্রশ্ন তুলেছেন, মোজতবা নিহত হননি—আমরা তা কীভাবে জানব? তার মতে, তিনি বেঁচে আছেন এবং সিদ্ধান্ত গ্রহণে যুক্ত—এর পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ না থাকা যৌক্তিক নয়।

ছয় মাসের যুদ্ধে ইরান ক্ষতিগ্রস্ত হলেও দেশটির রাজনৈতিক ব্যবস্থা টিকে আছে। দেশটির  সামরিক বাহিনী এখনও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

তবে যুদ্ধের ব্যয় ও কয়েক মাসের তেল রপ্তানি অবরোধে দেশটির অর্থনীতি চাপে পড়েছে। মুদ্রা রিয়ালের বড় পতন হয়েছে। এতে জানুয়ারিতে কঠোরভাবে দমন করা ব্যাপক বিক্ষোভ আবার শুরু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর থেকে বিপ্লবী গার্ডের প্রভাব আরও বেড়েছে। পুনর্গঠিত ক্ষমতাকাঠামোর কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এতে বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারদের পাশাপাশি প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের মতো রাজনৈতিক নেতারাও রয়েছেন।

রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মোজতবা এসব শীর্ষ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন এবং গুরুত্বপূর্ণ সব বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে। তবে তার সঙ্গে সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রাখছেন মাত্র অল্প কয়েকজন কর্মকর্তা। তাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।

মোজতবার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন।

যুদ্ধের আগেও মোজতবা প্রকাশ্য ভূমিকা এড়িয়ে চলতেন। তার বাবা আলী খামেনির শীর্ষ সহযোগী হিসেবে তিনি নেপথ্যে কাজ করতেন। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তার বাবা নিহত হওয়ার সময় মোজতবাও আহত হন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের দাবি, ওই হামলায় তার মুখ বিকৃত হয়ে যায়।

তবে এখন দেশের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা মোজতবার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে প্রশ্ন আরও গুরুতর হয়ে উঠেছে। বিশ্লেষক ভাতানকার মতে, ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত—দুটির ক্ষেত্রেই মোজতবার স্পষ্ট অনুমোদন প্রয়োজন।

তার মতে, দীর্ঘদিন আড়ালে থাকায় একটি ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি হয়েছে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল থেকে ফিরলেন খরাজ, জানালেন কীভাবে পৌঁছালেন কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


নেপাল থেকে ফিরলেন খরাজ, জানালেন কীভাবে পৌঁছালেন কলকাতায়

নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ বন্যা ও দুর্যোগের মুখে পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কয়েক দিন কার্যত অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হয়েছে তাকে। 

দুই দিন ধরে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন অনুরাগীরাও। অবশেষে সব শঙ্কার অবসান ঘটিয়ে নিরাপদে কলকাতায় ফিরেছেন খরাজ ও তার স্ত্রী। কলকাতায় ফিরে নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেছেন অভিনেতা। জানিয়েছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারা দুজনই নিরাপদে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের জন্য নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ। কিন্তু সেখানে অবস্থানকালে আকস্মিক বন্যা ও ভূমিকম্প পরিস্থিতিকে জটিল করে তোলে। যোগাযোগ ও যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটায় সেখান থেকে বেরিয়ে আসতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাকে।

কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ বলেন, তিনি ও তার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিং করতে গিয়েছিলেন। সেখান থেকে নানা বাধা পেরিয়ে প্রথমে গোরখপুরে পৌঁছান। পরে সেখান থেকেই কলকাতার উদ্দেশে রওনা দেন।

তিনি বলেন, বহু মানুষ তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবার ভালোবাসা ও শুভকামনায় শেষ পর্যন্ত নিরাপদে কলকাতায় ফিরতে পেরেছেন তারা। আগামী দিনেও দর্শকদের জন্য আরও ভালো কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন অভিনেতা।

খরাজের এই দুর্যোগপূর্ণ সময়ের খবর নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছিলেন তার ছেলে বিহু মুখোপাধ্যায়। বাবার অবস্থান ও পরিস্থিতি নিয়ে তার পোস্টগুলোতে উদ্বিগ্ন অনুরাগীরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন।

এদিকে একই সময়ে সিনেমার কাজেই নেপালে অবস্থান করছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তিনি নিরাপদে আছেন। সিনেমার কাজের জন্য নেপালে থাকা অন্যরাও নিরাপদে রয়েছেন বলেও তিনি আশ্বস্ত করেন। কাঠমান্ডু থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে আজ।

অন্যদিকে, ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরির আগেই তিনি কলকাতায় ফিরে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%