ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল


মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তার আত্মার মাগফিরাত কামনা এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে অবস্থিত শহীদ রাসেলের কবরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জনতার উপস্থিতি, আলোচনায় কবির শিকদার

কবর জিয়ারত শেষে শহীদ রাসেলের বাসভবনসংলগ্ন স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ এবং ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদ রাসেলের শোকসন্তপ্ত বাবা, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় মুসল্লিরা এই দোয়া মাহফিলে অংশ নেন।

আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দোয়া মাহফিলে শহীদ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার বোরহানউদ্দিনে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ভোলার বোরহানউদ্দিনে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সংযুক্ত রয়েছে এক সাবেক ইউপি সদস্যকেও।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় ছুটির পরে প্রধান শিক্ষক মহিউদ্দিন শিশুটিকে ভবনের তৃতীয় তলার স্টোর রুমে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী শিশুর পরিবারের তরফ থেকে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন এবং সহযোগী সাবেক ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর দাদা অভিযোগ করেন, বিদ্যালয় ছুটির পর তৃতীয় তলার স্টোর রুমে নিয়ে নাতনিকে ধর্ষণ করা হয়। শিশুটি চিৎকার করতে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন। পরে কাউকে কিছু না বলার জন্য শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য বাচ্চু এবং আওয়ামী লীগ নেতা ফিরোজ মেম্বার রাতে ভুক্তভোগীর দাদা-দাদির বাড়িতে গিয়ে সমঝোতার চেষ্টা করেন এবং ওই সময় তারা ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। তবে ভুক্তভোগী পরিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরদিন সকালে ঘটনার সত্যতা জানতে ভুক্তভোগীর স্বজনরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রধান শিক্ষক তাদের কিল-ঘুষি ও মারধর করেন। পরে বাচ্চু মেম্বার, ফিরোজ মেম্বার ও নূরউদ্দিনের অনুসারীরা ভুক্তভোগী শিশুর মামা, দাদা ও দাদির ওপর হামলা চালিয়ে তাদের আহত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, প্রধান শিক্ষক মহিউদ্দিন সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, তিনি কোনও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তার দাবি এটি বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির খাবার বিতরণকে কেন্দ্র করে বহিরাগত লোকজন বিদ্যালয়ে এসে ক্লাস চলাকালীন তার ওপর হামলা চালিয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে সরকার

দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে।

অন্যান্য সমস্যার মধ্যে, এফএসআরইউটির সমস্যা সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট এফএসআরইউ থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ অন্যান্য গ্রাহক গ্যাসের স্বল্পচাপের প্রভাব অনুভব করছেন। কোথাও কোথাও সিএনজি স্টেশনগুলো প্রয়োজনীয় পরিমাণ গ্যাস গ্রহণ করতে না পারায় দীর্ঘ সারি ও সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএসআরইউটির কারিগরি ত্রুটি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। একই সঙ্গে সীমিত সরবরাহের সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে জরুরি ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চলছে।

সরকারের মতে, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ এফএসআরইউটির কারিগরি সমস্যা হলেও দীর্ঘদিনের আমদানিনির্ভরতার কারণে এর প্রভাব আরো তীব্র হয়েছে। অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে প্রয়োজনীয় গুরুত্ব না দেওয়ায় আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো একটি অংশে সমস্যা দেখা দিলেই জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি গ্যাসকূপ খননের একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থলভাগ ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদারে অনশোর ও অফশোর মডেল পিএসসির আওতায় দরপত্র আহ্বান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্যাস অনুসন্ধান, কূপ খনন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করতে সময় লাগে। তাই দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের স্থায়ী সমাধান তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ নিরাপত্তা জোরদারে সরকার আরো কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে চতুর্থ এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইনসহ বিভিন্ন পরিবহনব্যবস্থা পর্যালোচনা, দেশীয় গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন ও পুরোনো কূপের ওয়ার্কওভার এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহ অবকাঠামোর বহুমুখীকরণ।

সরকার জানিয়েছে, গ্যাস সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এফএসআরইউটির কারিগরি সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে জাতীয় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধকুমার নদী থেকে আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


দুধকুমার নদী থেকে আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের ২ হাজার ৫০০ মিটার জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী দুধকুমার নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানোর কাজটি করে উপজেলা মৎস্য অফিস এবং ভূরুঙ্গামারী থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম ও ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এ সময় মোট ৫০টি জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার মিটার।

মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম উল্লেখ করেন, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহার করার ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

এদিকে, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

ডা. মো. নুরুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এই পদে ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

এবারের পরিবর্তনের আগে ডা. মো. নুরুল ইসলাম অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে কর্মরত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) হিসেবে গত সময়ে দায়িত্ব পালন করা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ এবং কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

ডা. নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সংশ্লিষ্ট মহলে একজন দক্ষ এবং চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত।

সংশ্লিষ্টরা আশাবাদী যে, তিনি স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%