০৩:১৪ পি.এম
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হলো জাপান। অন্যদিকে, আজ রাতে ‘আই’ গ্রুপের খেলা শেষ হওয়ার পর নকআউটের সম্ভাব্য সমীকরণও স্পষ্ট হয়ে উঠেছে।
গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে নরওয়ে। শেষ ৩২-এর অন্য ম্যাচে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ ‘ই’-এর রানার্সআপ আইভরি কোস্ট।
এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোতে খেলবে ব্রাজিল-জাপান ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। এর মানে হলো, যদি ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে উন্নীত হয়, তাহলে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।
আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোবে, তাহলে দেখা যেতে পারে দারুণ এক লড়াই শেষ ষোলোতে। নরওয়ে নিজেদের ম্যাচে জয়ী হলে আর্লিং হলান্ড এবং ওডেগার্ডদের নরওয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারে নেইমার ও ভিনিসিয়ুসদের ব্রাজিল। সম্ভাব্য এই লড়াই নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন