ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কারিগরির ষষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই


কারিগরির ষষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই

 কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) এবং জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

আজ রোববার কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তির এবং রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে শিক্ষার্থীর বয়স অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের এই ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

বোর্ডের নির্ধারিত ফি’র বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ, মোট ৯৮ টাকা সোনালী পেমেন্ট গেটওয়ে মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক একত্রে জমা দিতে হবে।

সময়সূচি অনুযায়ী, ১২ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এরপর ২৬-৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রির স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি প্রতিষ্ঠানে রক্ষিত মূল ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত সাবমিট করবে।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

কারিগরি বোর্ড বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে যে, রেজিস্ট্রেশনের এই ডাটা এন্ট্রির কাজে কোনভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। এছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বোর্ডের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ রয়েছে, কেবল তারাই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পুরোটাই প্রতিষ্ঠান প্রধানের উপর দায় হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫০ জন রোগী।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩১, ঢাকা বিভাগে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, খুলনা বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে চার, রংপুর বিভাগে এক এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে দেশে ডেঙ্গুর কারণে মোট ২৫ জন মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ার পর চলতি মাসে ডেঙ্গুর কারণে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু জুন মাসে হয়েছে—১৩ জন। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই এবং মে মাসে একজন মারা গেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৫৭০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গত রাঙামাটিতে বিজিবির জরুরি ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


দুর্গত রাঙামাটিতে বিজিবির জরুরি ত্রাণ বিতরণ

অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া এবং ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এসব ত্রাণসামগ্রী তুলে দেন।

তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনও করেন।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় নেওয়া ১২০ জন অসহায় মানুষের মধ্যে কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

এরপর কর্ণফুলী কলেজসংলগ্ন মিনি স্টেডিয়াম এবং বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে কর্ণফুলী স্টেডিয়ামসংলগ্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, "সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙামাটি জেলায় বহু পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে মানুষকে উদ্ধার, ত্রাণ সহায়তা বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার লাখ টাকা

বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটিতে তরুণদের জন্য ‘ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতাটি ওপেন ল্যাব বাংলাদেশের উদ্যোগে রবিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর স্টার্টআপ তৈরি ও নতুন উদ্যোক্তা গড়ার লক্ষ্যে এটি অনুষ্ঠিত হয়।

‘বিল্ডিং এ ট্রিলিয়ন-ডলার ইকোনমি বাই-২০৩৪’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান ডা. মো. মতিউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান, ট্রেজারার মো. আফসার আলী, রেজিস্ট্রার গৌতম কুমারসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ বিষয়ক আলোচনা, হ্যাকাথন, পিচিং সেশন, মেন্টরশিপ এবং তরুণ উদ্ভাবকদের জন্য সম্ভাব্য সিড ফান্ডিং নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওপেন ল্যাব-এর আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে ইডিজিই, এটুআই, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ।

আয়োজকরা বলেন, এ আয়োজনের মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে একটি টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে উঠবে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে এক লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলন প্রত্যাহারের মধ্য দিয়ে সুমেকে অচলাবস্থার অবসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


আন্দোলন প্রত্যাহারের মধ্য দিয়ে সুমেকে অচলাবস্থার অবসান

সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) হাসপাতালে চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে লাগাতার আন্দোলনের ২১ দিন পর সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) শিক্ষার্থীরা। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সুমেক শিক্ষার্থীদের বৈঠকের পর একজন উপ-পরিচালক নিয়োগ দেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

নিয়োগকৃত উপ পরিচালকের নাম হচ্ছে ডা. আহম্মদ হোসেন।

রোববার (১২ জুলাই) বিকেলে ডা. আহম্মদ হোসেন সুনামগঞ্জ মেডিকেল কলেজে যোগদান করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের নতুন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব ও পিয়াস চন্দ্র দাস বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে আমরা গেল বছর আন্দোলন করেছি। তখন সরকার বলেছিল দ্রুত হাসপাতাল চালু করা হবে কিন্তু কোন উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে আমরা গত জুন মাসের ২১ তারিখ থেকে লাগাতার আন্দোলনে নামি। আমাদের আন্দোলনে সুনামগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে আমাদের বৈঠক হয় এবং তিনি দ্রুত হাসপাতাল চালুর আশ্বাস দেন। এরপর একজন উপ পরিচালক নিয়োগ দেওয়া হয়। উপ-পরিচালক রোববার হাসপাতালে যোগদান করেছেন এবং হাসপাতাল চালুর রোডম্যাপ নিয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। তাই সরকার ঘোষিত আশ্বাসের প্রথম ধাপ বাস্তবায়িত হওয়ায় আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করেছি।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আহম্মদ হোসেন বলেন, দ্রুত হাসপাতালটি চালুর জন্য সরকার আমাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে। আজ আমি হাসপাতালে যোগদান করেছি এবং কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি। শিক্ষার্থীরা আশ্বস্ত হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যেতে রাজি হয়েছে। এখন সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবার জন্য ৫০০ শয্যার হাসপাতালটি চালুর বিষয়ে কাজ করব।

প্রসঙ্গত, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন রবিবার থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, একাডেমিক সাটসাউট, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন।

সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ভবনের কাজ শেষ। অক্সিজেন প্লান্টের কাজ চলমান রয়েছে। অক্সিজেন প্লান্ট ও গ্যাসের লাইনের কাজ দ্রুত শেষ হবে। শুধুমাত্র অডিটেরিয়ামের কাজ চলমান রয়েছে। অডিটোরিয়াম ছাড়া অন্য সকল ভবন চাইলেই এখনই হস্তান্তর করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%