ঢাকা শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৭শে ভাদ্র, ১৪৩২বাং

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী


চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে।

আজ শনিবার সকাল ১০টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার উদ্যোগ

নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

তিনি আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআই পরিচয়ে প্রতারক মাসুদুর রহমান আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


সীমান্তে অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত থেকে শনিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধার হয় ভারতীয় বাসমতি চাল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বাজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তেল, মদ এবং একটি সিএনজি। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনি গ্রামে ঢুকে এবার মিছিল করল ইসরায়েলি বসতিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ফিলিস্তিনি গ্রামে ঢুকে এবার মিছিল করল ইসরায়েলি বসতিরা

এবার, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের গ্রাম তাল এবং সারার ভিতর দিয়ে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী মিছিল করেছে। এই মিছিলের সময় তাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনাটি স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটি ভেতরের রাস্তা ব্যবহার করে উসকানিমূলকভাবে হাঁটাছে। মিছিল চলাকালে, পশ্চিম তীরের তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

তারা তাণ্ডব চালিয়ে মৃত ফিলিস্তিনিদের স্মৃতিফলক এবং পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।

পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপস্থিতি ও তৎপরতা বৃদ্ধির কারণে স্থানীয় মানবাধিকারকর্মীরা ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গ্রামের বাসিন্দারা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের মিছিলে প্রতিবাদ করতে গেলেই ইসরায়েলি সেনারা লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্ত ৮৭২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্ত ৮৭২

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক দিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ৮৭২ জন।

২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আর হাম শনাক্ত হয়েছে ১২১ জনের দেহে। এ নিয়ে সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক: বিচারপতি সৈয়দ রেফাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক: বিচারপতি সৈয়দ রেফাত

সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক। তিনি মন্তব্য করেন, "দ্রুত, কার্যকর এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমরা বাণিজ্যিক ন্যায়বিচারের জন্য একটি শক্তিশালী কাঠামো নির্মাণ করছি।"

আজ শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআক) প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম বাংলাদেশ এডিআর সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আহমেদ আরও বলেন, একবিংশ শতাব্দীর বিশ্বায়িত অর্থনীতি বর্তমানে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীই কোনো দেশকে শুধু কর ছাড় বা অবকাঠামো দিয়ে বিচার করেন না। তাঁরা নিশ্চয়তা খোঁজেন এবং এ আশ্বাস চান যে চুক্তিগুলো সম্মানিত হবে, অধিকার সুরক্ষিত থাকবে এবং বিরোধগুলো বহু দশকে নয়, বরং কয়েক মাসের মধ্যে নিষ্পত্তি হবে।

এডিআরের গুরুত্ব পুনর্ব্যক্ত করে সাবেক প্রধান বিচারপতি বলেছেন, বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবসাবান্ধব আইনি পরিবেশ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা আনোয়ার। এছাড়া বিআক-এর পরিচালনা পর্ষদের সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী এবং ব্যাংকিং ও করপোরেট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি নিবন্ধন ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের পর বিআক-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠালগ্ন থেকে বিআক-এর পথচলা, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সালিশ ও মধ্যস্থতা ব্যবস্থার বিকাশে বিআক-এর গুরুত্বপূর্ণ অবদান এবং বিচার বিভাগ, আইনজীবী সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় ও অন্যান্য অংশীজনদের ধারাবাহিক সহযোগিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এরপর "বিয়াক নিয়ে প্রতিফলন: ২০১১-২০২৬" শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিআক-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মো. আওলাদ আলী, আফতাবুল ইসলাম, ড. খালেদ হামিদ চৌধুরী এবং রিজওয়ান রহমান। বক্তারা বিগত ১৫ বছরে বিআক-এর অগ্রযাত্রা, বাংলাদেশে এডিআর ব্যবস্থার বিকাশে এর অবদান এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে প্রাতিষ্ঠানিক সালিশ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন।

বিআক এর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে, বিআক-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠানের এ গৌরবময় মাইলফলক উদযাপন করেন।

এ সময় বিআক-এর অব্যাহত অঙ্গীকার ছিল বাংলাদেশের শান্তিপূর্ণ, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী উপায়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং এডিআর ব্যবস্থার প্রসার।

বিচারপতি ফাতেমা আনোয়ার মূল প্রবন্ধে ‘এডিআরের মাধ্যমে ন্যায়বিচার ও ব্যবসায়িক আস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যের ওপর আলোকপাত করেন এবং বলেন, প্রচলিত বিচারব্যবস্থার কার্যকর পরিপূরক হিসেবে এডিআর দ্রুত বিরোধ নিষ্পত্তি, ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি অধিকতর পূর্বানুমানযোগ্য ও আস্থাশীল আইনি পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর একই প্রতিপাদ্যের ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার সামীর সাত্তার-এর সঞ্চালনায় আলোচনা করেন ব্যারিস্টার তানিম হোসেন শাওন, মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা; ব্যারিস্টার মোহাম্মদ ফররুখ রহমান; অধ্যাপক ড. মিলিতা মেহজাবীন, চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং ব্যারিস্টার মারজুক কবির।

আলোচনায় বক্তারা বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এডিআর-এর ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বিচার বিভাগ, আইনজীবী সমাজ, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

পরে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সালিশ, মধ্যস্থতা এবং অন্যান্য এডিআর প্রক্রিয়া সম্পর্কিত সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা আলোচনা করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক এডিআরের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও আস্থার প্রতিফলন ছিল।

অনুষ্ঠানটি বিআক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এ এম মাজেদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে শেষ হয়। বাংলাদেশের প্রথম এডিআর সামিট কেই বিআক-এর প্রাতিষ্ঠানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তির এই আয়োজন বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা এবং এডিআর বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। একে অপরের সহযোগিতায় বাংলাদেশে সালিশ, মধ্যস্থতা এবং অন্যান্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার বিস্তার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৭
জোহর ১১:৫৬
আসর ০৪:২২
মাগরিব ০৬:০৭
ইশা ০৭:১৮
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%