০২:০৮ পি.এম
জামালপুর জেলার শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি বেহাল রাস্তা জনদুর্ভোগ লাঘবে ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।
সোমবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের চন্দ্রাঘন্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়েছে।
জানা গেছে, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। তবে, কয়েকদিনের টানা বর্ষণ ও খানাখন্দের কারণে রাস্তার চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরমভাবে বিপাকে পড়েছেন। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু করেন জামালপুর ৩৫ বিজিবি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার
রাস্তা সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান। এ সময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, কর্মকর্তাগণ, সৈনিক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাস্তাটি সংস্কারের পর রিকশাচালক, অটোরিকশা চালক ও পথচারীরা বিজিবির জনহিতকর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তাটিতে জলাবদ্ধতা, খানাখন্দের কারণে বেহালদশার সৃষ্টি হয়। জনস্বার্থে বিজিবি স্থানীয়দের সম্পৃক্ততায় রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন