১১:০৪ পি.এম
দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন সেতু প্রকল্পের পরিদর্শনে রয়েছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ। এ প্রেক্ষিতে গত সময়ে ঝালকাঠির সুগন্ধা নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে নদীপথে পরিদর্শনে যান সেতু সচিব এবং তার সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এই সময়ে তারা সুগন্ধা নদীর নলছিটির ষাইটপাকিয়া, সুতালড়ী এবং ঝালকাঠি পেট্রোল পাম্প সংলগ্ন তিনটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন কারিগরি তথ্য সংগ্রহ করেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, যদি প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হয়, তবে এটি শুধু দুই উপজেলার যোগাযোগকে সহজ করবে না, বরং দক্ষিণাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে নদীর দুই তীরের অবহেলিত জনপদে বিনিয়োগ, কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন