ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব বিস্তার


ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব বিস্তার

ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে অবস্থান করছে আটলান্টিক মহাসাগরের বুকে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ফুটবলের কারণে এই দেশটি আলোচনা কেন্দ্রে এসেছে। তবে এই আলোচনার আড়ালে লুকিয়ে আছে কেপ ভার্দেতে ইসলামের ধীরে ধীরে বিকাশের একটি নীরব কাহিনি।

সংখ্যায় অল্প হলেও এখানকার মুসলিমরা দেশের অর্থনীতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দীর্ঘ ঔপনিবেশিক দমন-পীড়ন পেরিয়ে তারা নিজেদের ধর্মীয় পরিচয়, প্রতিষ্ঠান ও সামাজিক অবস্থান ধীরে ধীরে সুদৃঢ় করে তুলেছেন। ২০২১ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী, কেপ ভার্দের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ মুসলিম। প্রায় পাঁচ লাখ মানুষের এই দ্বীপরাষ্ট্রে মুসলিমের সংখ্যা আনুমানিক পাঁচ হাজার। তাদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার সেনেগাল, গিনি-বিসাউ ও মালি থেকে আসা অভিবাসী।

রাজধানী প্রাইয়া, বন্দরনগরী মিনদেলো, পর্যটননির্ভর সাল ও বোয়া ভিস্তা দ্বীপে তাদের বসবাসের সংখ্যা বেশি। সুন্নি মতাদর্শ অনুসরণকারী মুসলিমরা খুচরা ব্যবসা, নির্মাণশিল্প, হোটেল ও পর্যটনসেবা, পরিবহন এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত। তাদের অনেকেই পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী সুফি ধারার সাংস্কৃতিক প্রভাব বহন করেন, বিশেষ করে তিজানিয়া ও মুরিদ তরিকার, যা তাদের ধর্মীয় ও সামাজিক জীবনাচরণে প্রতিফলিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: আমাদের সবার পরিচয় বাংলাদেশি, মুক্তিযুদ্ধ ও আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন

কেপ ভার্দেতে ইসলামের ইতিহাস প্রায় সাড়ে পাঁচ শতাব্দী পুরনো। ১৪৬২ সালে পর্তুগিজরা দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন শুরু করার পর এটি দ্রুত আটলান্টিক দাসবাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। সেই সময় সেনেগাম্বিয়া ও আপার গিনি অঞ্চল থেকে আগত মুসলিম ব্যবসায়ী ও ক্রীতদাসদের মাধ্যেম কেপ ভার্দেতে ইসলামের প্রথম পদচিহ্ন স্থাপন হয়। ওলোফ, মানদিলকা ও ফুলানি জনগণের অনেক মুসলিম আখখেত ও গৃহস্থালি শ্রমে নিয়োজিত ছিলেন।

ইতিহাসবিদদের মতে, তাদের অনেকের ইসলামি জ্ঞান ও ধর্মীয় শিক্ষার ভিত্তি ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু পর্তুগিজ ঔপনিবেশিক প্রশাসন ক্যাথলিক ধর্মের উদ্দেশ্যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। অনেক মুসলিম ক্রীতদাসকে জোরপূর্বক খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয় এবং কোরআন তেলাওয়াত কিংবা প্রকাশ্যে ধর্মীয় আচার পালনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে ঔপনিবেশিক যুগে ধর্মীয় কোনো স্থায়ী ইসলামি প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

তদ্ব্যতীত ইসলামের সব চিহ্ন মুছে যায়নি। স্থানীয় ক্রেওল ভাষা ও সংস্কৃতিতে ওলোফ ও মানদিলকা ভাষার কিছু শব্দ এবং পশ্চিম আফ্রিকান মুসলিম সংস্কৃতির কিছু উপাদান আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। বর্তমানে দাপ্তরিক পর্তুগিজ ভাষার বাইরেও অভিবাসী মুসলিমদের মাঝে ফরাসি ও ওলোফ ভাষার চর্চা তাদের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।

১৯৭৫ সালের ৫ জুলাই পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কেপ ভার্দের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। এর ফলে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে ধর্মাচরণের সুযোগ লাভ করেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পর্যটনশিল্পের বিকাশ, বাণিজ্যের সম্প্রসারণ এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ফলস্বরূপ মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ১৯৯০ সালে রাজধানী প্রাইয়ায় দেশের প্রথম সরকারি স্বীকৃত মসজিদ প্রতিষ্ঠিত হয়। এটি মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ২০১৪ সালে অন্তত ৫০০ সদস্যবিশিষ্ট ধর্মীয় সংগঠনকে আইনি স্বীকৃতি দেওয়ার আইন কার্যকর হলে মুসলিম সংগঠনগুলো আইনি মর্যাদা ও কর-সুবিধা লাভ করতে থাকে।

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ১ কোটি ৬০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


গাজীপুরে ১ কোটি ৬০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

 

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে তিন ধাপে বরাদ্দকৃত মোট ১ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ১১৩টি প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ‘গাজীপুর ক্লাব’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আওলাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের মৌলিক চাহিদা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানবসেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ১ কোটি ৬০ লক্ষ টাকার এই এককালীন অনুদানের চেক বিতরণ করা হলো।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট প্রকল্প কমিটিসমূহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করবেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ১১৩টি প্রকল্পের সভাপতিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে রিজার্ভ বেঞ্চে বসেই কাটালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তার না খেলা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হলেও ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় তুলে নেয় আনচেলত্তির দল।

ম্যাচ শেষে নেইমারকে না খেলানোর কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি জানান, এটি কোনো চোটজনিত সিদ্ধান্ত ছিল না। ব্রাজিলিয়ান তারকা পুরোপুরি ফিট ছিলেন এবং মাঠে নামার জন্য প্রস্তুতও ছিলেন।

ব্রাজিল কোচ বলেন, নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা পরিকল্পনা করেছিলাম, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারি, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে মাঠে নামানো হবে।

তবে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর ম্যাচের চিত্র বদলে যায়। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আক্রমণে ধারাবাহিক চাপ সৃষ্টি করতে থাকে। সেই পরিস্থিতিতে কৌশল পরিবর্তনের প্রয়োজন দেখেননি আনচেলত্তি।

তিনি বলেন, 'আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলাম। তাই দলের ফরমেশন বা ছন্দ পরিবর্তন করার প্রয়োজন মনে করিনি।'

যদিও সমতাসূচক গোলের পর নেইমারকে ওয়ার্ম-আপ করতে দেখা যায়, শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্রাজিল কোচ।

আনচেলত্তির সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফলও হয়েছে। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যোগ করা সময়ে জয়সূচক গোল করে ব্রাজিলকে শেষ ষোলোয় তুলে দেন।

জাপানকে হারিয়ে নকআউট নিশ্চিত করা ব্রাজিল এখন শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে

 

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ গত ১৬ জুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

ডেভি চেজ মারা যাওয়ার পর তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র বিবিসিকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভি চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের ভয়ংকর ভূতের চরিত্রটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।

এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত তারা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল ভিন্ন ধরনের। আমি আমার নিজের কণ্ঠকে একটু ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন।

পরবর্তীতে ‘লিলো অ্যান্ড স্টিচ’–এর একাধিক স্পিন-অফেও একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।

এ ছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এ অভিনয় করেন ডেভি চেজ। এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে ৩২টি পর্বে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া ১২ জন শিশুকে বের করে আনা হয়।

আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামে এক শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে তাদের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%