ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে


পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সারা দেশে পুলিশ সদস্য নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কতসংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

আবেদনের যোগ্যতা ও শারীরিক পরিমাপ

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।

প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্নাতক পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে কোনো প্রকার ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পরও যদি প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুন: যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক : বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির বার্লিনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি মোঃ আকুল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


জার্মানির বার্লিনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি মোঃ আকুল মিয়া

জার্মানির বার্লিনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি মোঃ আকুল মিয়া

বার্লিন, জার্মানি: বাংলাদেশ সরকারের সরকারি সফরের অংশ হিসেবে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার।

বাংলাদেশ থেকে সরকারি সফরে জার্মানিতে পৌঁছানো এই দুই বিশিষ্ট প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জার্মান বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আকুল মিয়া।

এ সময় তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, জার্মান বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান এবং বার্লিন মহানগর বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার।

সরকারি সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের বার্লিনে আগমনকে কেন্দ্র করে এই ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে তাঁদের প্রতি আন্তরিক সৌজন্য ও শুভকামনা প্রকাশ করা হয়। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ১০ মামলার আসামি সুমনের পর মা-কেও কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


ভাণ্ডারিয়ায় ১০ মামলার আসামি সুমনের পর মা-কেও কুপিয়ে জখম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চাঁদা দাবি ও পূর্বশত্রুতার জেরে ১০ মামলার আসামি মো. শহিদুল ইসলাম সুমন হাওলাদার (৩৫) কুপিয়ে জখম হওয়ার একদিনের মাথায় এবার তার মা মোসা. খাদিজা বেগমকে (৪৮) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত খাদিজা বেগম মাটিভাঙ্গা এলাকার মো. আলী আকবর হাওলাদারের স্ত্রী এবং ডাকাতি ও হত্যাসহ ১০টি মামলার আসামি সুমনের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাটিভাঙ্গা এলাকায় মো. আবু সালেহ নামের এক ব্যক্তি নির্মমভাবে খুন হন। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের তীব্র বিরোধ ও শত্রুতা চলে আসছিল। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) একটি ড্রেজার থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে ড্রেজার মালিক সোহেল ও তার কর্মচারীদের সাথে সংঘর্ষে সুমন হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে খাদিজা বেগম নিজ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিপক্ষ নিহত আবু সালেহের ছোট দুই ভাই মো. অলি হাওলাদার (২৫) ও মো. রুবেল হাওলাদার (৩০) ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তারা খাদিজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আগের একটি হত্যা মামলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নোয়াখালীর সেনবাগে ধানখেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে একটি ধান ক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এর আগে  বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেন (৩০) ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাইনুদ্দিন। শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন জমির মালিক জাকির। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামে বাজেট ও ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ধর্মঘট-বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বেলজিয়ামে বাজেট ও ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ধর্মঘট-বিক্ষোভ

বেলজিয়ামে সরকারের বাজেট ও ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে শুক্রবার (৯ অক্টোবর) দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করছে খ্রিষ্টান ও সমাজতান্ত্রিক শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) সরকারি খাতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে শুক্রবার স্থানীয় গণপরিবহন ও ব্রাসেলস বিমানবন্দরে এবং সোমবার রেল পরিষেবা, সরকারি দপ্তর ও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে।

দেশটির খ্রিষ্টান শ্রমিক ইউনিয়ন এসিভি (ACV) এবং সমাজতান্ত্রিক ইউনিয়ন এবিভিভি (ABVV) সরকারের নীতির বিরুদ্ধে এই কর্মসূচি পালন করছে। ইউনিয়নগুলোর অভিযোগ, বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যয় কমানোর উদ্যোগের বোঝা সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। তাদের আশঙ্কা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য এবং কাজের চাপের মধ্যেও কর্মীদের আরও আর্থিক চাপের মুখে পড়তে হবে।

এবিভিভি ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশন থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে। ‘আমাদের পকেটে হাত দেবেন না’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে জীবনযাত্রার ব্যয় সমন্বয় সূচক, ক্রয়ক্ষমতা ও মূল্য সংযোজন করের (ভ্যাট) মতো বিষয়গুলোতে সরকারের হস্তক্ষেপের বিরোধিতা করা হবে। অন্যদিকে, এসিভি সরকারের বিভিন্ন শরিক দলের কার্যালয়ের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেছে। ইউনিয়নটি সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকেরও অনুরোধ জানিয়েছে।

ইউনিয়ন দুটি বিকল্প বাজেট পরিকল্পনার কথাও তুলে ধরতে চায়। তাদের দাবি, কঠোর ব্যয় সংকোচন না করেও বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সর্বোচ্চ ২১ বিলিয়ন ইউরো পর্যন্ত অর্থ সংগ্রহ করা সম্ভব। তবে স্বতন্ত্র ইউনিয়ন সিনোভা (Synova) অন্য ইউনিয়নগুলোর উদ্বেগের সঙ্গে একমত হলেও শুক্রবারের রাস্তায় নামার কর্মসূচিতে অংশ নিচ্ছে না।

শুক্রবার ব্রাসেলসের গণপরিবহন সংস্থা এমআইভিবি (MIVB) জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় বাস, ট্রাম ও মেট্রো চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। সংস্থাটি ন্যূনতম পরিষেবা চালু রাখার পরিকল্পনা করেনি। ধর্মঘটের প্রভাব কতটা হবে, তা পুরোপুরি জানা যাবে শুক্রবার সকালে।

ফ্ল্যান্ডার্স অঞ্চলের গণপরিবহন সংস্থা দে লাইন (De Lijn) জানিয়েছে, শুক্রবার তাদের প্রায় ৬০ শতাংশ বাস ও ট্রাম চলাচল করতে পারে। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ যানবাহন পরিষেবার বাইরে থাকতে পারে। প্রদেশভেদে পরিষেবা চালু থাকার সম্ভাব্য হার অ্যান্টওয়ার্পে ৫৮ শতাংশ, লিমবার্গে ৬১ শতাংশ, পূর্ব ফ্ল্যান্ডার্সে ৭১ শতাংশ, ফ্লেমিশ ব্রাবান্টে ৫৪ শতাংশ এবং পশ্চিম ফ্ল্যান্ডার্সে ৬৫ শতাংশ। অ্যান্টওয়ার্প শহরে বাস ও ট্রামের ৪৬ শতাংশ এবং উপকূলীয় ট্রামের ৬২ শতাংশ চলাচল করতে পারে।

ব্রাসেলস বিমানবন্দরে শুক্রবার প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা আলিজিয়া (Alyzia) ধর্মঘটের কারণে সীমিত কর্মী নিয়ে কাজ করবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো ফ্লাইটের সময়সূচি সমন্বয় করছে এবং যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের অবস্থা ও বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানানো হবে। তবে অ্যাভিয়াপার্টনার (Aviapartner) পরিচালিত ফ্লাইটে আপাতত বড় ধরনের প্রভাবের আশঙ্কা নেই। চারলেরোয়া ব্রাসেলস সাউথ বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফ্লাইট চলার কথা রয়েছে।

রেল পরিষেবায় শুক্রবার কোনো বিঘ্নের আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা এনএমবিএস (NMBS)। তবে সোমবার সরকারি খাতের ধর্মঘটে রেলকর্মীরা অংশ নেবেন। এতে ট্রেন চলাচলে কী পরিমাণ প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানেও দুই দিন বিঘ্ন ঘটতে পারে। সমাজতান্ত্রিক শিক্ষা ইউনিয়ন এসিওডি ওন্ডারভেইস (ACOD Onderwijs) শুক্রবারের জাতীয় কর্মসূচি এবং সোমবারের সরকারি পরিষেবা ধর্মঘটে অংশ নেবে। ফলে কিছু স্কুলে পাঠদান ব্যাহত হতে পারে। সরকারি পরিচালিত জিও! (GO!) শিক্ষা নেটওয়ার্কে এই ইউনিয়নের উপস্থিতি তুলনামূলক বেশি হওয়ায় সেখানে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%