০৯:৫১ পি.এম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর বেলা উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ফসলের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নার্গিস বেগম লতারপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ছিলেন। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ স্বামী রাসেল মিয়াসহ পরিবারের আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, সোমবার দুপুরে শিবপুর গ্রামের একটি জমি চাষ করার সময় সেখানে একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে বস্তাটি খুলতেই তারা নার্গিসের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং সেটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ভাই মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন