ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরাইলি বাহিনীকে সরানো শুরু করতে বলেছেন। এই কথা নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে টিকিয়ে রাখা এবং ব্যক্তিগত স্বাধীনতার সম্পর্কিত জনরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি, এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সিরিয়ায় ইসরাইলের দখলে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহারের মতো বড় কোনো পদক্ষেপ নেবেন, কিংবা ইতোমধ্যে যেটুকু পুনঃমোতায়েনের বিষয়ে সম্মত হয়েছেন তার বাইরে লেবাননে আরও সেনা পুনঃমোতায়েনের অনুমতি দেবেন, এ সম্ভাবনা খুবই কম।

তবে ট্রাম্পের এ অনুরোধ ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর ক্রমবর্ধমান চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ইসরাইলের দাবি, ৭ অক্টোবরের হামলার মতো আরেকটি অনুপ্রবেশ ঠেকাতে এ সামরিক উপস্থিতি প্রয়োজন। ইসরাইল সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা অনেকে এসব এলাকার ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষপাতী। তাদের মধ্যে কেউ কেউ সেখানে ইহুদি বসতি স্থাপনেরও দাবি তুলছেন।

এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করছে এবং তা সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। মার্কিন ওই কর্মকর্তার ভাষ্যানুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, ‘তারা সেখানে আপনাদের চায় না। আপনাদের পুনঃমোতায়েন করা উচিত।’ তিনি আরও যোগ করেন, একই বিষয় লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে ইসরাইলের সীমান্ত বরাবর নিরাপত্তা অঞ্চল বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন।’

এদিকে, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপটি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সাইডলাইনে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে বৈঠকের একদিন পরে হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে ইসরাইল ও সিরিয়ার মধ্যে একটি নতুন নিরাপত্তা চুক্তি করার চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু সর্বশেষ তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, নেতানিয়াহু তাদের চাওয়া ছাড় দিতে আগ্রহী নন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ওই ছাড়গুলোর মধ্যে ছিল, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার যে ভূখণ্ড আইডিএফ দখল করে রেখেছে, সেখান থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ সিরিয়ায় একাধিক ঘটনা ঘটেছে, যেখানে সিরিয়ার নাগরিকরা আইডিএফের উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং ইসরাইলি সেনাদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা রোমে ইসরাইলি ও লেবানিজ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। কয়েক সপ্তাহ আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হয়। এ চুক্তির অংশ হিসেবে ইসরাইল দক্ষিণ লেবাননে বর্তমানে তাদের দখলে থাকা দুটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের সুযোগ করে দিতে সম্মত হয়েছে।

তবে আইডিএফ এখনো ওই দুটি এলাকা থেকে সেনা সরিয়ে নেয়নি। লেবানন সরকার চায়, এই প্রক্রিয়া দ্রুত শুরু হোক এবং পরবর্তী সেনা প্রত্যাহারের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণ করা হোক। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, অন্য এলাকাগুলো থেকে সেনা সরানোর আগে তারা নিশ্চিত হতে চান যে ওই ‘পাইলট জোন’ দুটিতে হিজবুল্লাহর কোনো অস্ত্র বা সামরিক অবকাঠামো অবশিষ্ট নেই। অন্যদিকে, লেবাননের পক্ষের বক্তব্য, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হওয়া উচিত।

হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা এই বিবরণের সত্যতাও অস্বীকার করেনি। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সম্পর্ক রয়েছে এবং ইসরাইল সবসময়ই যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ইসরাইলের বড় বন্ধু এবং শান্তির জন্য আরও বড় সংগ্রামী আর কেউ ছিলেন না।’

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গর্ভাবস্থায় ডিম খেলে সমস্যা নেই তো?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ এম


গর্ভাবস্থায় ডিম খেলে সমস্যা নেই তো?

গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস নিয়ে অনেকের মাঝে প্রশ্ন সৃষ্টি হয়। বিশেষ করে, গর্ভবতী নারীরা দ্বিধায় থাকেন ডিম খাওয়া নিরাপদ কি না। বিশেষজ্ঞদের মতে, যদি ডিম ভালোভাবে সিদ্ধ বা রান্না করা হয়, তাহলে এটি গর্ভাবস্থায় নিরাপদ এবং পুষ্টিকর খাবার হতে পারে।

ডিম হচ্ছে উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস। এর মধ্যে মা ও গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় নানা ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে। তবে কাঁচা বা আধসিদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়, কারণ এতে সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ায়।

কারেন্ট ডেভেলপমেন্টস ইন নিউট্রিশন সাময়িকীতে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় ১ হাজার ১০০-এর বেশি মা ও নবজাতকের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা গর্ভাবস্থায় ডিম খাওয়ার সম্পর্ক শিশুর জন্মের ওজন, গর্ভকাল এবং জন্মের সময় শিশুর স্বাভাবিক বৃদ্ধির বিষয়গুলো মূল্যায়ন করেছেন। গবেষণায় পুরো ডিম, ডিমের সাদা অংশ এবং বিভিন্নভাবে রান্না করা ডিমের প্রভাবও পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, পুরো ডিম বা চর্বিযুক্ত ডিম বেশি খাওয়া মায়েদের ক্ষেত্রে গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের (এসজিএ) শিশু জন্ম নেওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। তবে একই ধরনের উপকারিতা কেবলমাত্র ডিমের সাদা অংশ বা ডিমের বিকল্প খাবারের ক্ষেত্রে দেখা যায়নি। গবেষকদের ধারণা, ডিমের প্রোটিনের পাশাপাশি এতে থাকা স্বাস্থ্যকর চর্বিও ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, অধিকাংশ সুস্থ গর্ভবতী নারী সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে প্রতিদিন একটি ডিম খেতে পারেন। তবে এক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। একজনের শারীরিক অবস্থা, ওজন, দৈনিক প্রোটিনের চাহিদা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে চিকিৎসক বা পুষ্টিবিদ প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়ার পরামর্শ দিতে পারেন।

তাহলে, গর্ভাবস্থায় ডিম খাওয়ার পরিমাণ নিয়ে দ্বিধা থাকলে চিকিৎসক বা নিবন্ধিত পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ এবং উপযুক্ত সিদ্ধান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের গম সংরক্ষণ গুদামে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ এম


ইরানের গম সংরক্ষণ গুদামে মার্কিন হামলা

ইরানের খুজেস্তান প্রদেশে একটি গম সংরক্ষণ সাইলো তথা গুদামে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এই হামলার ফলে সাইলোটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান প্রদেশের উপ-গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বৈশিষ্ট্য হিসেবে বলেন, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ছোড়া প্রজেক্টাইল গম সংরক্ষণের ওই স্থাপনায় আঘাত হানে। হামলার পর জরুরি সেবা এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই উপ-গভর্নর আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রস্তুত করা হচ্ছে।

সাম্প্রতিক সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি খাদ্য ও বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। গম সংরক্ষণ সাইলোতে হামলার এই দাবি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃতি ও এর বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ এম


গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার গুলিস্থানের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। আহতদের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এ ঘটনায় দগ্ধদের সরকারিভাবে সকল প্রকার সহায়তার আশ্বাসও প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার সময় গুলিস্থানের 'আরমান হেয়ার কাটিং' নামের একটি সেলুনে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে গ্রাহক ও কারিগরসহ মোট ১০ জন অগ্নিদগ্ধ হন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার দেওয়া বুট পেয়ে গোল করার স্বপ্ন দেখেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ এম


বাবার দেওয়া বুট পেয়ে গোল করার স্বপ্ন দেখেন মার্তিনেজ

পিছিয়ে থেকেও ম্যাচের ৮৫ মিনিটে লিওনেল মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা (৯০+২) সময়ে হেডে বদলি নামা লাওতারো মার্তিনেজের গোলটির উৎসও মেসির ক্রস থেকেই হয়েছে।

ম্যাচের সেই জেতানো গোলেই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তাই ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন এই আর্জেন্টাইন ফুটবলার। তিনি বলেন, “মুহূর্তটি সত্যিই আবেগঘন। বাবা যখন প্রথমবার আমাকে এক জোড়া বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম। আজকের ম্যাচটি সত্যিই কঠিন ছিল। এনজো দুর্দান্ত একটি গোল করেছে; আমার দৃঢ় বিশ্বাস, এই দলটি নিজেদের প্রকৃত সক্ষমতা প্রমাণ করে চলেছে।”

আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%