প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার গুলিস্থানের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে মন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। আহতদের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এ ঘটনায় দগ্ধদের সরকারিভাবে সকল প্রকার সহায়তার আশ্বাসও প্রদান করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার সময় গুলিস্থানের 'আরমান হেয়ার কাটিং' নামের একটি সেলুনে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে গ্রাহক ও কারিগরসহ মোট ১০ জন অগ্নিদগ্ধ হন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন