ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভাণ্ডারিয়ায় সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


ভাণ্ডারিয়ায় সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়া সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভাণ্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে কোনো ছিনতাই বা অপরাধমূলক ঘটনার শিকার হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। পরে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভাণ্ডারিয়া থানা ওসি তদন্ত রত্নেশ^র কুমার মন্ডল জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


যে কারণে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনাগুলো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি একই সঙ্গে সতর্ক করে বলেছেন, হামলা চলতে থাকলে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

মঙ্গলবার (২ জুন) তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। এ সম্পর্কে বার্তা সংস্থা মেহের তথ্য দিয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ।

ফোনালাপে গালিবাফ বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তার ভাষায়, ‘আমাদের জীবন ও আপনাদের জীবন একসূত্রে গাঁথা।’

তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে।’ তিনি জানান, গত দুই দিনের মধ্যে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের জন্য ইরান গুরুত্বসহকারে কাজ করছে।

এদিকে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এসব অপরাধমূলক হামলা অব্যাহত থাকে, তাহলে আমরা শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধই করব না, বরং সরাসরি জায়নবাদী শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে অবস্থান নেব।’

অন্যদিকে নাবিহ বেরি ইরানের প্রচেষ্টার জন্য তেহরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংকটময় সময়ে ইরানের ইতিবাচক ভূমিকা লেবানন কখনো ভুলবে না।

এ ছাড়া লেবাননের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা বেড়েছে। এসব হামলার ফলে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এর পাশাপাশি কয়েক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং তেহরানের অভিযোগ, এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সহযোগী হিসেবে দায়ী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের আগে সেঞ্চুরিতে রাঙালেন তামিম ও হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের আগে সেঞ্চুরিতে রাঙালেন তামিম ও হৃদয়

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম ব্যাট হাতে দারুণ প্রস্তুতির বার্তা দিয়েছেন। ঈদের বিরতির পর মাঠে নেমেই ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে দুজনই দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন।

আগামী ৫ জুন বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ডিপিএলে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডানের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় দুর্দান্ত ইনিংসে ১০১ রান করেন। ১০৬ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। এ ছাড়া এনামুল হক বিজয়ের ৭১ এবং আফিফ হোসেন ধ্রুবর ৭০ রানের ইনিংসে ভর করে মোহামেডান ৫ উইকেটে ৩৩৯ রান তোলে। শেষ দিকে ইয়াসির আলী চৌধুরী ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে একটি চার ও ৪টি ছক্কা ছিল।

অন্যদিকে, পিকেএসপির ২ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৯৩ বলে ১৩টি চার ও ৫টি ছক্কায় ১১৯ রান করেন। একই ম্যাচে শাহাদাত হোসেন দিপুও শতক হাঁকান। তার ব্যাট থেকে আসে ১০৫ রান। দুই সেঞ্চুরির সুবাদে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে।

দিনের আরেক সেঞ্চুরিয়ান হলেন আবাহনী লিমিটেডের মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৫ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১০২ রান করেন। তার সেঞ্চুরির মাধ্যমে আবাহনী ৫ উইকেটে ৩১৫ রান তোলে।

এদিকে, সিটি ক্লাবের হয়ে আব্দুল্লাহ আল মামুন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন। তিনি ১৪৫ বলে ১২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন। তার ইনিংসে সিটি ক্লাব ৬ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। তবে ইনিংসটি ছিল বিশেষভাবে ব্যতিক্রমধর্মী, কারণ তার ১৫১ রানের মধ্যে ১২০ রানই এসেছে বাউন্ডারি থেকে, আর বাকি ৩১ রান করতে হয়েছে ১২১ বল খেলে।

অস্ট্রেলিয়া সিরিজের পূর্বে জাতীয় দলের ক্রিকেটারদের এমন ব্যাটিং পারফরম্যান্স নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। বিশেষ করে হৃদয় ও তানজিদের সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বৃদ্ধি করবেই, এ বিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা মত প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন যাত্রী।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার সময়ে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম নওসাদ (২৪)। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর পুত্র।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথ চলার সময় বাসটি ঢাকা বাসস্ট্যান্ডের কাছাকাছি তুলশিগঙ্গা ব্রীজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়।

এই সংঘর্ষে অটোরিকশার সামনের অংশ পুরোপুরি দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা দুজন যাত্রীও গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

এই ঘটনায় স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা পরে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলে ফিরেই বার্তা দিলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


জাতীয় দলে ফিরেই বার্তা দিলেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো, পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক, জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ মিশনের আনুষ্ঠানিক সূচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, "মিশন বিশ্বকাপ শুরু হয়ে গেছে!"

৪১ বছর বয়সেও রোনালদো দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখেছেন। পর্তুগাল দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ দলে তিনি জায়গা পেয়েছেন। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়ার পথে এগিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। পুরুষ ফুটবলের ইতিহাসে এটি হবে একটি অনন্য রেকর্ড। এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেননি। একই রেকর্ডের ভাগীদার হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ারও।

জাতীয় দলের জার্সিতে রোনালদোর অর্জন অসাধারণ। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে, এই ফরোয়ার্ড এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২২৬টি অফিসিয়াল ম্যাচে ১৪৩ গোল করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন তিনি।

রোনালদোর নেতৃত্বে পর্তুগাল একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং দুটি উয়েফা নেশন্স লিগ শিরোপা জিতেছে। এবার বিশ্বকাপের মঞ্চেও দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে দেশটির সমর্থকদের।

২০২৬ বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। নকআউট পর্বে স্থান করে নিতে তাদের লড়তে হবে ডিআর কঙ্গো, কলম্বিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা রোনালদোকে ঘিরে ইতোমধ্যেই নতুন স্বপ্নের যাত্রা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%