ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রতিবেশী দাদা কারাগারে


নকলায় নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রতিবেশী দাদা কারাগারে

শেরপুরের নকলায় ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে ‘রাজ্জাক পাগলা’ (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করার পরে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিজ বাড়ি থেকে রাজ্জাক পাগলাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। প্রতিবেশি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও রাজ্জাক পাগলা সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক পাগলা ওই শিশুকে একা পেয়ে কোলে নিয়ে নিজের বসতঘরে যান। এ সময় ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির সঙ্গে পাশবিক আচরণ করেন। এতে শিশুটি হাঁটতে অসুবিধার সৃষ্টি হয় এবং বিষয়টি তার পরিবারের কাছে জানায়। পরে বৃদ্ধকে পাগল ভেবে পরিবারের পক্ষথেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শিশুটির নানী রোববার দিবাগত রাতে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র ঘোষ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করার পরে সোমবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষনের চেষ্টা করা হয়েছে সেবিষয়ে সুস্পষ্টভাবে মতামত দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

আন্তর্জাতিক ডেস্ক

রাজশাহী ব্যুরো

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাকে দেখতে বাসায় যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল।
এসময় আরইউজের সভাপতি আব্দুল আউয়াল সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সাইদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আরইউজের সদস্য এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী এবং আরইউজের সদস্য ও দৈনিক রাজ বার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন ও মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


নির্বাচন ও মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা আন্দোলনে নেমেছে। ফলে দেশের চা শিল্পে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকরা কঠোর আন্দোলনের ঘোষণা করেছেন। তারা বাগানে বাগানে মানববন্ধন এবং গণবিক্ষোভ মিছিল করছে। তাদের স্মারকলিপিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগান, জুড়ির সোনারুপা চা বাগানের পুচি ডিভিশন ও সাগরনাল চা বাগান, ফেঞ্চুগঞ্জের মনিপুর চা বাগান এবং চট্টগ্রামের নিউ দাঁতমারা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বাগান মালিকরা মনে করছেন, চায়ের ভরা মৌসুমে শ্রমিকরা আন্দোলন করলে উৎপাদনে বিপর্যয় ঘটবে।

দেশের মোট ১৭২ টি চা বাগানে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করছেন। এই শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ভোটে ইউনিয়নের নেতা নির্বাচন করা হয়। এই নির্বাচিত নেতারাই সরকারের সঙ্গে এবং মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

২০১৮ সালে সর্বশেষ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার পর থেকে দীর্ঘ আট বছর ধরে আর নির্বাচন হয়নি। ২০২২ সালের পর থেকে শ্রমিকদের মজুরি (বেতন) বাড়েনি। গত চার বছর ধরে সরকার ও শ্রমিক-মালিকের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়নি। এর ফলে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ, নেতৃত্ব সংকট এবং সাংগঠনিকভাবে স্থবিরতা চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পরেশ কালিন্দি বলেন, 'আর্থিক সংকট ও উচ্চ আদালতে মামলা থাকায় সময়মতো নির্বাচন হয়নি। তবে এখন আর্থিক সংকট সমাধান হয়েছে। মামলার নিষ্পত্তি হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'

নির্বাচন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, রাজনগর এবং বড়লেখা হবিগঞ্জের বাহুবল, চানুরুঘাট ও মাধরপুর, চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন চা বাগানে আন্দোলন করছেন চা শ্রমিকরা।

৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাহার, নতুন মজুরি বোর্ড গঠন, মানসম্মত মজুরি ও নির্বাচনের দাবি নিয়ে গত ৬ আগস্ট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রীমঙ্গলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

এদিকে এমআর খাঁন চা বাগানের মালিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন কম হচ্ছে। আর তার উপর শ্রমিকরা আন্দোলনে গেলে চা শিল্পের বিশাল ক্ষতি হবে।'

বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-শ্রমপরিচালক মোহাব্বত হোসেন জানান, 'কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবং মজুরির বিষয়টি মালিকপক্ষই দেখবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও সেভাবে বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে, বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবারের বিনিময় হার নিম্নরূপ:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

মালয়েশিয়ান ১ রিংগিত ৩০ টাকা ১০ পয়সা।

সৌদির ১ রিয়াল ৩৩ টাকা।

মার্কিন ১ ডলার ১২২ টাকা ৮৬ পয়সা।

ইউরোপীয় ১ ইউরো ১৪৪ টাকা ৬১ পয়সা।

ইতালিয়ান ১ ইউরো ১৪৪ টাকা ৬১ পয়সা।

ব্রিটেনের ১ পাউন্ড ১৬৬ টাকা ৬৯ পয়সা।

সিঙ্গাপুরের ১ ডলার ৯৬ টাকা ৬৯ পয়সা।

অস্ট্রেলিয়ান ১ ডলার ৮৭ টাকা ৪৪ পয়সা।

নিউজিল্যান্ডের ১ ডলার ৭২ টাকা ৭৩ পয়সা।

কানাডিয়ান ১ ডলার ৮৮ টাকা ২৬ পয়সা।

ইউ এ ই ১ দিরহাম ৩৩ টাকা ৬০ পয়সা।

ওমানি ১ রিয়াল ৩১৯ টাকা ১৫ পয়সা।

বাহরাইনি ১ দিনার ৩২৭ টাকা ৩৮ পয়সা।

কাতারি ১ রিয়াল ৩৩ টাকা ৯১ পয়সা।

কুয়েতি ১ দিনার ৪০১ টাকা ৭৬ পয়সা।

সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ ১৪৮ টাকা ৫৯ পয়সা।

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড ৭ টাকা ৬২ পয়সা।

জাপানি ১ ইয়েন ০.৭৭ টাকা।

ইন্ডিয়ান ১ রুপি ১ টাকা ২৫ পয়সা।

সূত্র: গুগল。

* যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


চুয়াডাঙ্গায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস চুয়াডাঙ্গায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত হয় র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ।

এদিন সকাল ১০টায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর থেকে একটি র‌্যালি বের হয়। পরে অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সমন্বয়কারী নাজমুল কবির। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান আলী এবং ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান।

দিবসটির সম্মানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং দরিদ্র মানুষের মাঝে পরিবেশন করা হয় গাছের চারা। ব্রিটিশ কাউন্সিল ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%