ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ


ভূরুঙ্গামারী রংপুর মেইল বাস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচী উপজেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পালিত হয়। এ কর্মসূচীর আয়োজন করেছে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ। পরে, এই সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স। বক্তারা তাদের বক্তব্যে জানান, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তারা আরও বলেন, যদি মেইল বাস সার্ভিস চালু না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণে ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী খুব সহজে রংপুর যাতায়াত করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত মেইল বাস সার্ভিস চালু না করা হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি আভিযানিক দল বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের মংলা বাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে সেলিম মিয়া (৪৮) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাজিহাটা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪১)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। তারা উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলেও তারা স্বীকার করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায়, বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে স্থানীয় সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করে। এই মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, এবং স্থানীয় নেতৃবৃন্দ ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হাসেন খাঁ, সুরত আলী প্রমুখ।

তারা জানান, দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডব চালিয়ে স্থানীয় এলাকার বহু বসতভিটা, স্থায়ী স্থাপনা, বাগান এবং ফসলী জমি গিলে খায়। এ কারণে এই অঞ্চলটির মানুষ প্রতিনিয়ত কিছু হারিয়ে দরিদ্রতার শিকার হচ্ছে। শুধু তাই নয়, গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে ইউনিয়নটির মানচিত্র। যদিও সরকারীভাবে কিছু জিও ব্যাগ ভাঙ্গন কবলিত এলাকায় ফেলা হয়েছে, তবুও দুধকুমারের আগ্রাসন থামানো সম্ভব হয়নি। তাই তারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণের লক্ষ্যে ‍‍পার্টনার কংগ্রেস‍‍ অনুষ্ঠিত হয়েছে। ‍‍প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ‍‍ (পার্টনার) প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস ২০২৬ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খামারবাড়ী পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোঃ শাহজাহান।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সমপ্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানস্থল চত্বরে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল

রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি মঙ্গলবার (৯ জুন) ভোর ৬টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে বের করা হয়। কয়েক মিনিট স্থায়ী এই মিছিলের পর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলের ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা গেছে নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের হয়। অল্প সময়ের মধ্যেই তা শেষ করে নেতাকর্মীরা চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%