১০:০৫ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায়, বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে স্থানীয় সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করে। এই মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, এবং স্থানীয় নেতৃবৃন্দ ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হাসেন খাঁ, সুরত আলী প্রমুখ।
তারা জানান, দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডব চালিয়ে স্থানীয় এলাকার বহু বসতভিটা, স্থায়ী স্থাপনা, বাগান এবং ফসলী জমি গিলে খায়। এ কারণে এই অঞ্চলটির মানুষ প্রতিনিয়ত কিছু হারিয়ে দরিদ্রতার শিকার হচ্ছে। শুধু তাই নয়, গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে ইউনিয়নটির মানচিত্র। যদিও সরকারীভাবে কিছু জিও ব্যাগ ভাঙ্গন কবলিত এলাকায় ফেলা হয়েছে, তবুও দুধকুমারের আগ্রাসন থামানো সম্ভব হয়নি। তাই তারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানাচ্ছেন।
আরও পড়ুন: স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন