ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মরত ৫ লাখের বেশি জনবল


রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মরত ৫ লাখের বেশি জনবল

রাজশাহী জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ২৭৫টি অর্থনৈতিক ইউনিট বিদ্যমান, যেখানে কর্মরত জনবল সংখ্যা ৫ লাখ ১ হাজার ৭৮৭ জনেরও বেশি।

জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৪৯ দশমিক ৮২ শতাংশ জাতীয় প্রতিষ্ঠান, ৪ দশমিক ৫১ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠান এবং ৪৫ দশমিক ৬৭ শতাংশ অর্থনৈতিক খানা। বৃহস্পতিবার সকালবেলা রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনারে’ এসব তথ্য উপস্থাপন করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

সেমিনারে উল্লেখ করা হয়, সারাদেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এসব ইউনিটের মধ্যে ৩৭ শতাংশ শহরাঞ্চলে এবং ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত। জাতীয় পর্যায়ে কর্মরত জনবলের ৮৩ শতাংশ পুরুষ এবং ১৭ শতাংশ নারী।

রাজশাহী বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার এবং নিয়োজিত জনবল ৩৪ লাখ ৯ হাজার। বিভাগের জেলাগুলোর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার অর্থনৈতিক ইউনিট নিয়ে বগুড়া শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে, ৮৭ হাজার ৮৩২টি অর্থনৈতিক ইউনিট নিয়ে জয়পুরহাট সবচেয়ে পিছিয়ে রয়েছে। নওগাঁ ও সিরাজগঞ্জ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে এসেছে। রাজশাহী জেলার অবস্থা চতুর্থ।

এই অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, শিল্প ও কলকারখানার মালিক, চেম্বার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা সঠিক পরিসংখ্যান প্রণয়নের জন্য জরিপকারীদের কাছে সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, নির্ভুল ও হালনাগাদ তথ্য দেশের পরিকল্পনা প্রণয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ

জাতীয় সংসদে এমপিদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার বিষয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে দেওয়া বক্তব্যের ফলে, ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তার তরফ থেকে পর্দা ও মাইক্রোওভেন উপহার দেওয়ার প্রস্তাব করেছেন।

বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালীন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান এই দাবিটি উত্থাপন করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে এখনো পর্যন্ত দরজা জানালায় পর্দা লাগানো হয়নি। এ পাশাপাশি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে, তিনি তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এই বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

পার্থ আরও বলেন, যেখানে গাড়ি ও প্লট নেওয়া হবে না বলে আলোচনা করা হয়েছে, সেখানে মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিন নিয়ে সংসদে কথা বলা প্রশ্ন তুলেছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি নিজ থেকেই মাইক্রোওভেন দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং অন্যান্য সুবিধাগুলোর বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান।

পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পার্থর বক্তব্য পয়েন্ট অব অর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে, তিনি উল্লেখ করেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে এবং মিজানুর রহমান কোন গর্হিত অপরাধ করেননি। তিনি তার সুবিধার কথা বলেননি, বরং সব সংসদ সদস্যের কল্যাণের কথা বলেছেন বলেও মন্তব্য করেন স্পিকার।

তবে স্পিকার পরামর্শ দেন, এ ধরনের ব্যক্তিগত বা আবাসনসংক্রান্ত বিষয়গুলো হাউজ কমিটির মাধ্যমে উত্থাপন করাই অধিক উপযুক্ত হবে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা কমে যাবে।

পরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এ ধরনের বিষয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তিনি ইঙ্গিত করে বলেন, কাউকে বিব্রত না করে সংযত থাকা উচিত এবং আগামীতে সবাইকে আরও সতর্ক থাকা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“বোস্টনে স্কটিশ সমর্থকদের ‘টার্টান আর্মি’র উৎসব”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


“বোস্টনে স্কটিশ সমর্থকদের ‘টার্টান আর্মি’র উৎসব”

বোস্টন শহরের পরিবেশ উৎসবমুখর করে তুলেছে স্কটিশ ‘টার্টান আর্মি’। দীর্ঘ ৩০ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক প্রত্যাবর্তনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার স্কটিশ সমর্থক ম্যাসাচুসেটসে এসে জড়ো হয়েছেন।

তারা ঐতিহ্যবাহী পোশাক ও বাঁশি বাজিয়ে পুরো বোস্টনকে মাতিয়ে রেখেছেন। প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে ঐতিহাসিক জয়ের পর স্কটিশ সমর্থকরা বোস্টনের ঐতিহ্যবাহী বেসবল স্টেডিয়াম ফেনওয়ে পার্ক অভিমুখে বিশাল বিজয় র‍্যালি করেন। সেখানে তারা তাদের জাতীয় সংগীত "ফ্লাওয়ার অব স্কটল্যান্ড" গাইতে থাকেন।

এছাড়া বারগুলোতে সমর্থকদের জন্য অতিরিক্ত বিয়ারের স্টক শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। স্কটিশদের এই শান্তিপূর্ণ এবং আনন্দঘন উদযাপন বোস্টনের স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করেছে।

শহরের অর্থনীতিতে বড় অবদান রাখার পাশাপাশি তাদের ইতিবাচক ও বন্ধুসুলভ আচরণ বোস্টনবাসীর মন জয় করে নিয়েছে। এ সম্পর্কে বোস্টনের নর্থ এন্ডের ৫৪ বছর বয়সী বাসিন্দা কারা ডি বেনেদেত্তো বলেন, "আরে, ওরা তো অসাধারণ। ওদেরকে শহরটা উপভোগ করতে দেখে আমার খুব ভালো লেগেছে।" তিনি আরো যোগ করেন, "এটা বোস্টনের প্রতি আমাদের ভালোবাসাটা যেন নতুন করে জাগিয়ে তুলেছে।"

আगামী শুক্রবার মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্কটিশরা। সেইদিন সমর্থকদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে “যথেষ্ট কঠোর নন” বলা সমালোচনার জবাব দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন, “এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।”

এই মন্তব্যটি এসেছে এমন একটি পরিস্থিতিতে, যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন। তারা সতর্ক করেছেন যে, এই চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে যথাযথভাবে সীমাবদ্ধ করে না এবং ইরানকে হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাসিকের রাজস্ব বিভাগ মাঠে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাসিকের রাজস্ব বিভাগ মাঠে

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ জানিয়েছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি অথবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাসিকের প্রকাশিত এক গণব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে রাসিক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশন গ্রহণ করেনি।

নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকির জন্য বৃহস্পতিবার মাঠে নামে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সবাইকে অবহিত করেন, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করেনি এবং এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%