০৯:৫৭ পি.এম
প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিছুটা রেষারেষি বজায় থাকে। তবে ভারত ও পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ প্রতিবেশী বিশ্বে বেশি দেখা যায় না। ১৯৪৭ সালে একদিন আগে-পরে স্বাধীন হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্কগুলো অবিশ্বাস, আস্থাহীনতা এবং উত্তেজনায় ভরে গেছে। এই দুটি দেশ একাধিকবার যুদ্ধেও অবলম্বন করেছে। সীমান্তের কিছু টুকটুক সমস্যা লেগেই থাকে। তবে গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে মহলটিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের সভায় পাকিস্তান এবং ওআইসি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে। ভারতের পক্ষ থেকে এর জবাব এসেছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে 'ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন।
সুইজারল্যান্ডের জেনেভায় বসে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ৬২তম অধিবেশন চলছে। সেখানে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই লক্ষ্য করা গেছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, 'পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়েছে। এই শক্তিগুলো পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।'
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অনুপমা সিং পাকিস্তানকে 'ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র' অভিহিত করে বলেন, 'নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই।' পাকিস্তানের পরিস্থিতিকে তিনি অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করেন এবং বলেন, 'এটি এমন একটি দেশ, যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং মোতায়েন করার কথা স্বীকার করেন। তবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ওই পাকিস্তানই আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে।'
পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যা তুলে ধরতে গিয়ে অনুপমা সিং বলেন, 'রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকারের লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।' তার অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বললেও পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব থাকে। ভারতের দাবি, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির কারণে পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার সংকটের মুখে পড়েছে। আথবা সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা নিয়ে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু-কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, 'জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন