ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অপ্রতীম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে


অপ্রতীম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দাবি করে মানববন্ধন ও শোক র‌্যালি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপ্রতিমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

মানববন্ধনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন্নাহার শিলা বলেন, "আমি গতকাল রাত ১২টা পর্যন্ত নাহিদা ম্যামের বাসায় ছিলাম। ম্যাম চান প্রয়োজনে আইন সংশোধন করে অপরাধীদের শাস্তি হোক।" তিনি আরও উল্লেখ করেন, "অপরাধী তুহিন বেশি কিছুদিন বিনা পারিশ্রমিকে ম্যামের স্বামীর ব্যবসায় কাজ করেছিলেন। ম্যাম যখন প্রক্টর ছিলেন তখন কিছু মাদক চক্রকে ধরিয়েছিলেন, তাদের মধ্যে এই অপরাধীদের দুজন ছিলেন।"

আরো পড়ুন

জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, "বিশ্ববিদ্যালয়ের আশপাশে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক কর্মকর্তার ছেলে-মেয়েই ক্লাস ৬-৭-এ পড়ে, যদি ছেলে মেয়েই না থাকে তাহলে টাকা দিয়ে কী করব। আমরা চাই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক।"

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, "অপ্রতিমের এই হত্যা পুরো বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি অপরাধীদের শাস্তি না হয়, তাহলে হয়তো আরো অনেক অপ্রতিম এমন নৃশংস হত্যার স্বীকার হতে পারে। তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এক বার্তায় এই আহ্বান জানান।

আরো পড়ুন

অপ্রতীম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।

ড. মুহিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে।

আরো পড়ুন

প্রকাশ্যেই বিক্রি হচ্ছে আল-কায়েদা ও আইএসের প্রচারণামূলক বই।

তিনি তরুণ সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কনটেন্ট, রিলস, স্টোরি আপলোড এবং শেয়ারের মাধ্যমে ব্যাপক ক্যাম্পেইনের ডাক দেন।

ড. মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমা পানি পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো জরুরি বার্তাগুলো কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সবাই এই জাতীয় উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

আরো পড়ুন

জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান।

আগামী তিন মাস এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করা হবে। নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরটি কোনো ধরনের আড়ম্বর অনুষ্ঠান বা ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে নয়, বরং এটি মানুষের কল্যাণে কাজ করার এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী অন্তর্ভুক্ত আছেন। নিরাপত্তা, মিডিয়া এবং ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে, মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন্য ঢাকা ত্যাগ করেন।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য এক দিন এবং ফিরতে এক দিন লাগবে। এর মধ্যে মাত্র চার দিন রয়েছে। এই চার দিনকে কোনো মুহূর্তও নষ্ট না করে, একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, এটি একটি ছয় দিনের সফর।

ফেসবুক পোস্টে মাহদী আমিন আরো উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর, তাদের সন্তান এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কথা বলবেন। তিনি দেশের স্বার্থ, সরকারের নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও কথা বলবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আরো একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই সময়ে জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উল্লেখ করেন, দীর্ঘ দুই দশকের অনিঃশেষ ত্যাগ-সংগ্রাম ও আন্দোলন-গণঅভ্যুত্থান পেরিয়ে, গণতান্ত্রিক সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশাল ম্যান্ডেট নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন।

মাহদী আমিন বলেন, এটি কেবল জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব। এটি আবেগ, অনভূতি ও আদর্শের ঐতিহ্য। এটি বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ গাজী নজরুল ইসলাম, যিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে। একই মামলায় শ্যালক ওবায়দুল্লাহকেও আসামি করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনা সংক্রান্ত মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সিআইডির ফরেনসিক দলকে ডাকে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরিয়মের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা নগর থানার পুলিশ। তাদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে স্থানীয় এক ব্যবসায়ী তার গুদামে কর্মরত কারিগরদের কাজ শেষে বিদায় দেওয়ার পর প্রস্রাব করতে গেলে সেখানে মুখে টেপ ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশটি দেখতে পান। এরপর তিনি স্থানীয় এক বাসিন্দাকে খবর দেন এবং পরে থানায় বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। প্রাথমিক তদন্তের প্রয়োজনে অতিরিক্ত সিআইডি পুলিশকেও খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পুলিশের একজন কর্মকর্তা।

নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানতে প্রতিবেদন প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%