ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পরবর্তী ধাপের অভিযান এখনো বাকি, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আইআরজিসির


পরবর্তী ধাপের অভিযান এখনো বাকি, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আইআরজিসির

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেবি বলেছেন, শত্রুদের মনে এমন ধারণা হওয়া উচিত নয় যে তারা বর্তমান লড়াইকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ দিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পরবর্তী ধাপে যাওয়ার আগে ইরান প্রথমে যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আইআরজিসির এই মুখপাত্র ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাদের এমনটি ধরে নেওয়া ঠিক হবে না যে তারা বর্তমান লড়াইয়ের গতি ধরে রাখতে পারবে অথবা সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত করতে সক্ষম হবে।

তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবকাঠামোগুলো ধ্বংস করার দিকেই বর্তমানে ইরানের অভিযানগুলো নিবদ্ধ রয়েছে। এর পরে শুরু হবে পরবর্তী পদক্ষেপ।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

প্রসঙ্গত, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক দিন ধরে ইরানের লাগাতার হামলার পরেই এ মন্তব্য আসে। অন্যদিকে, মার্কিন বাহিনীও ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে আঘাত হেনেছে।

উল্লেখ্য, বুধবার বামপুরে ইরানের একটি সেনা ব্যারাকে হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করেছে তারা। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন হামলায় এ পর্যন্ত ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ এম


যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, তাঁর কার্যালয়ের বরাতে এ তথ্য এসেছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠান পিছিয়ে যাওয়ায় তিনি এই সফরে যাচ্ছেন না। সফর বাতিলের এক দিন আগে, ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন যে, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে তখনই সেটা নিশ্চিত হয়নি যে, ওই বৈঠক হবে কিনা।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কোনো বৈঠকের সূচি নির্ধারিত ছিল না।

এদিকে, ইরান ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাটজের দপ্তরের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, ওই আলাপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কাটজকে অবহিত করেন। পাশাপাশি, সম্ভাব্য যেকোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সিরিয়া, গাজা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক তৎপরতা সম্পর্কেও অবহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরম সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ এম


চরম সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে দেখছে।

বুধবার (১৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় অন্যায়ভাবে আটক হওয়া এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে ইরান।

ট্রাম্প লিখেছেন, ‘তিনি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন। ইরানের এই সদিচ্ছাপূর্ণ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র প্রশংসার সঙ্গে গ্রহণ করছে।’

মানবাধিকারবিষয়ক আইনজীবী জ্যারেড জেনসার জানিয়েছেন, মুক্তি পাওয়া ওই মার্কিন নাগরিকের নাম ডেনা কারারি। তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরান ছাড়তে পারছিলেন না।

এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা থাকলেও সাম্প্রতিক সংঘাতের কারণে সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস ও জিম্মিবিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূতের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কারারির মুক্তির বিষয়ে ট্রাম্প অতিরিক্ত কোনো তথ্য দেননি।

জেনসার জানিয়েছেন, কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, ‘তারা সম্ভাব্য সব দিক থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

আইনজীবীর দাবি, বুধবারের আগে ডেনা কারারির বিষয়টি জনসমক্ষে আসেনি। তিনি পারিবারিক সদস্যদের সঙ্গে দেখা করতে ইরানে গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় বিমানবন্দরে তার মার্কিন ও ইরানি উভয় পাসপোর্ট জব্দ করা হয় এবং দেশত্যাগে বাধা দেওয়া হয়।

জেনসার বলেন, পরবর্তী সময়ে তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং কার্যত জোরপূর্বক দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়।

তার দাবি, কারারি ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যা ব্যক্তিগত অনুদান এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের আওতায় ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত। এ কারণেই তিনি কর্তৃপক্ষের নজরদারির মধ্যে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জেনসার আরও জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে অজানা কারণে কারারির ওপর আরোপিত দেশত্যাগে নিষেধাজ্ঞা উঠে যায় এবং তিনি পাসপোর্ট ফিরে পান। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলে তাঁর মুক্তির বিষয়টি আলোচকদের কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সবশেষ বুধবার তিনি সীমান্ত অতিক্রম করে নিরাপদে ইরান ত্যাগ করতে সক্ষম হন বলে জানান তার আইনজীবী।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ এম


হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে একটি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাসের কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তা ওমর আহমেদ আবু কাসেম নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর দাবি অনুসারে, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সেনাদের ওপর বিভিন্ন হামলায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫।

এদিকে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গত দুই দিনে ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তের মধ্যে পড়ে ছিল চিকিৎসকের লাশ, পাশের ঘরে মোবাইল ফোনে ব্যস্ত স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ এম


রক্তের মধ্যে পড়ে ছিল চিকিৎসকের লাশ, পাশের ঘরে মোবাইল ফোনে ব্যস্ত স্ত্রী

ভারতের কর্নাটকের ধারওয়াড়ে, পুলিশের সঙ্গে ঘটনার তদন্তের পর, একটি ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তার আট বছর বয়সি ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায়, নিহত চিকিৎসকের স্ত্রী কর্তৃক, যিনি নিজেও একজন চিকিৎসক, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

বুধবার (১৬ জুলাই) ধারওয়াড়ের বারাকোট্রি এলাকার র্যাঙ্কো স্টেলো অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত চিকিৎসকের নাম কিরণ হোন্নান্নাভার (৪৫), যিনি একটি বেসরকারি হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার লাশে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ধারওয়াড়ের পুলিশ কমিশনার এন শশিকুমার জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ চিকিৎসকের আট বছর বয়সি ছেলেকে গুরুতর আহত অবস্থায়, কিন্তু জীবিত, উদ্ধার করে। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই শিশুটির অবস্থা সংকটাপন্ন।

তিনি আরো জানান, নিহত চিকিৎসকের স্ত্রী প্রিয়াঙ্কাকে ঘটনার সময় মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পাওয়া গেছে। তবে তার বক্তব্য অসংলগ্ন ছিল, এ কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই চিকিৎসক কিরণের মোবাইল ফোনে আসা কলগুলোর উত্তর তার স্ত্রী দিচ্ছিলেন। প্রতিবারই তিনি কিরণের অবস্থান সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দেন, যা তদন্তকারীদের সন্দেহ তৈরি করেছে। এর ফলে বোঝা যাচ্ছে, হত্যাকাণ্ডটি সম্ভবত মঙ্গলবারই সংঘটিত হয়েছিল।

নিহতের পরিবারের দায়ের করা অভিযোগে বলা হয়, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখতে পান, এক কক্ষে চিকিৎসক কিরণের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, অন্যদিকে গুরুতর আহত ছেলে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। এ সময় অভিযুক্ত স্ত্রীকে পাশের একটি কক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য হিন্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%