ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ পোরশা থানায় এলাকার সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা


নওগাঁ পোরশা থানায় এলাকার সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য নওগায় ১ জনাব মুস্তাফিজুর রহমান এমপি। সবাই সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া এই অপরাধ প্রতিরোধ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ পোরশা থানা উপস্থিত ছিলেন।

এই সভায় প্রায় ৫ শতাধিক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সড়কে অপরাধ প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে সাবেক ছাত্রদল নেতা রাজ আহাম্মেদ রকিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আন্তর্জাতিক ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


কুলিয়ারচরে সাবেক ছাত্রদল নেতা রাজ আহাম্মেদ রকিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রাজ আহাম্মেদ ওরফে রকি (৩৭) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজ আহাম্মেদ (রকি) বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজ আহাম্মেদ (রকি) কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কুলিয়ারচর পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। 

থানায় দায়েরকৃত জিডির অভিযোগ সূত্রে জানা যায়, রাজ আহাম্মেদ রকির সাথে একই গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৮) ও অন্তর মিয়ার (৩২) দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে তারা রকিকে নানাভাবে হয়রানি ও অত্যাচার করে আসছিল।

এরই ধারাবাহিকতায়, গত ২১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত টুটুল মিয়া ও অন্তর মিয়া তাদের ব্যবহৃত ০১৭১১-১১৯০৩৭ ও ০১৭৩১-৭৭৫২৪৩ নম্বর মোবাইল ফোন থেকে রকির ব্যবহৃত ০১৭৭২-৭০০৮০০ নম্বর মোবাইল ফোনে কল দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সুযোগ বুঝে তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হুমকির পর থেকে রকি ও তার পরিবারের সদস্যরা মারাত্মক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২২ জুলাই কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর: ৯৯৭।

অপর দিকে একই দিনে মো. রাজ আহাম্মেদ রকি'র সাধারণ ডায়েরি রুজু হওয়ার পর প্রতিপক্ষের মো. শরীফুল ইসলাম টুটুল (৩৪) বাদী হয়ে তাকে কিল, ঘুষি ও চর থাপ্পড় মারাসহ হুমকি ধামকির অভিযোগ এনে মো. রাজ আহাম্মেদ রকি'র বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ১০২২।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাজ আহাম্মেদ রকি'র একটি সাধারণ ডায়েরি গ্রহণ করার পর প্রতিপক্ষের মো. শরীফুল ইসলাম টুটুলের একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়। দুটি বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলনমেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


কুষ্টিয়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলনমেলা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন-০৮’-এর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কুষ্টিয়া হাউজিং মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে কুষ্টিয়া জোনের অধীনস্থ ১৫টি ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় কুষ্টিয়া ইস্ট, কুষ্টিয়া ওয়েস্ট, মেহেরপুর ও রাজবাড়ী—এই চারটি দল অংশ নেয়।
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়া ওয়েস্ট ও মেহেরপুর দল। কুষ্টিয়া ওয়েস্ট দলের নেতৃত্ব দেন সাতবাড়িয়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. শরিফুল ইসলাম এবং মেহেরপুর দলের অধিনায়ক ছিলেন বামন্দী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ নাইমুল ইসলাম শিমুল।
নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে মেহেরপুরকে পরাজিত করে কুষ্টিয়া ওয়েস্ট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য দৌলতপুর ওয়ালটন প্লাজার হায়ার এক্সিকিউটিভ মুহাম্মদ নয়ন আলী ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া জোনের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হন। খেলাকে ঘিরে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা এবং বিশেষ মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিফ ডিভিশনাল অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, রিজনাল সেলস ম্যানেজার মো. সাইদুর রহমান, রিজনাল ক্রেডিট ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান হাসিব ও মোহাম্মদ শাহ আলম। এছাড়াও বিভিন্ন ওয়ালটন প্লাজার ম্যানেজার, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ ডিভিশনাল অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “কর্মীদের কাজের ক্লান্তি দূর করা, পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। কুষ্টিয়া জোন আগামী নভেম্বরের মধ্যেই বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে ডিসেম্বর মাসে জাঁকজমকপূর্ণ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে বক্তারা রিজনাল সেলস ম্যানেজার মো. সাইদুর রহমানের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নির্ধারিত সময়ের আগেই বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করে আগামী ডিসেম্বরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্ভব হবে।

দৈনন্দিন বিক্রয় কার্যক্রমের পাশাপাশি এমন প্রাণবন্ত ক্রীড়া আয়োজনে অংশ নিতে পেরে ওয়ালটন পরিবারের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রাজু আহমেদ ও হাসিবুর রহমান হাসিবকে ধন্যবাদ জানান বিভিন্ন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা।
সংবাদটি ভাষাগতভাবে পরিমার্জন, তথ্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং পত্রিকায় প্রকাশযোগ্য মান অনুযায়ী সম্পাদনা করা হয়েছে। চাইলে এটি আরও সংক্ষিপ্ত বা আরও প্রফেশনাল সংবাদপত্রের স্টাইলে সাজিয়ে দিতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের সরকারী বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা।

আজ (শনিবার) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ বিষয়টি জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভুষনে ইয়াবা সহ যুবলীগ নেতা শাহরিয়ার শান্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


শশীভুষনে ইয়াবা সহ যুবলীগ নেতা শাহরিয়ার শান্ত গ্রেফতার

চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড,শশীভুষন বাজার কেন্দ্রীয় বিএনপির পাট্টি অফিসের সামনে থেকে ১০ পিচ ইয়াবা সহ একই ওয়ার্ডের মৃত আঃ জলিল এর ছেলে যুবলীগ নেতা শাহরিয়ার ওরপে(শান্তকে)গ্রেফতার করেছেন শশীভুষন থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায় গতকাল ২৪ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় শশীভুষন বাজারের দক্ষিণ মাথায় মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন শান্তকে আটক করে বিএনপির পাট্টি অফিসের সামনে নিয়ে আসেন,পরে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা শশীভুষন থানাকে অবগত করলে পুলিশ এসে ইয়াবা সহ শান্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ বলেন চরফ্যাশন মনপুরার গন মানুষের নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক চরফ্যাশন ও মনপুরার মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন ভাই নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিল সেটি হল চরফ্যাশন মনপুরাকে মাদক মুক্ত করবেন,তার সেই অর্ডারকে আমরা রসুলপুর ইউনিয়ন ছাত্রদল অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত,মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাদক এবং জুয়ার সাথে কোন আপোষ নয়, যুব সমাজকে রক্ষা করতে রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সর্বসময় কাজ করে যাবে। তিনি আরো বলেন মাদক এবং জুয়ার সাথে যদি আমার বাবাও থাকে তা মেনে নেওয়া হবেনা

এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন ১০ পিচ ইয়াবা সহ শান্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%