ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুই জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


দুই জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হতে শুরু করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে বিস্তার করতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ‘নজরুল বর্ষ’ পালনের লক্ষ্যে জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এবং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর চৌধুরী পাবেলসহ জেলা প্রশাসনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিকর্ম শুধু বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ নয়, বরং তার সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনা বর্তমানে প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ইউট্যাবের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ইউট্যাবের শুভেচ্ছা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান উল্লেখ করেন, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনের ফলে তার প্রজ্ঞা, সততা, ত্যাগ, সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার তাকে জাতীয় রাজনীতিতে একজন প্রাজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের গুরুদায়িত্বে অধিষ্ঠিত হলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি দেশের সংবিধানের মর্যাদা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সুশাসনের বিকাশ এবং জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউট্যাব নেতারা বলেন, দেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন সংরক্ষণ এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও সুচিন্তিত দিকনির্দেশনা দেশের শিক্ষকসমাজকে অনুপ্রাণিত করবে বলেও আমরা আশাবাদী।

তারা বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

ইউট্যাবের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়েছে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তার দায়িত্বশীল ও সফল ভূমিকার জন্য ইউট্যাব সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশাবাদ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে দুদকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


শেরপুরে দুদকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর, ২০ আগস্ট, ২০২৬ : জেলার শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার, দুপুরে শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সম্বনিত জেলা কার্যালয় জামালপুর এবং শ্রীবরদী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার।

এ সময় বিচারকের দায়িত্বে ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর এবং জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শ্রীবরদি উপজেলার মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়, তাতিহাটি আইডিয়াল স্কুল এবং টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তাতিহাটি আইডিয়াল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীবরদী মথুরানাথ বিনোদনি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ করলেন।

এসময় মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হরিজ, সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়া ইস্যুতে এরদোয়ানকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


সিরিয়া ইস্যুতে এরদোয়ানকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সিরিয়ায় হস্তক্ষেপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের পক্ষ থেকে। তিনি বলেছেন, এরদোয়ান তুরস্ককে ‘বিপজ্জনক দুঃসাহসিকতার’ দিকে ঠেলে দিচ্ছেন।

সিরিয়ার ইদলিবে সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি জারি করেছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে কাটজ বলেন, ইসরাইল ‘কোনো পক্ষকেই তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে দেবে না’।

তিনি আরও মন্তব্য করেন, ইসরাইলের বিরুদ্ধে তুর্কি পার্লামেন্টে এরদোয়ানের ‘ফাঁকা ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার চলমান প্রক্রিয়া অব্যহত রাখাই ভালো। এর মাধ্যমে ইসরাইল আত্মরক্ষায় কতটা দৃঢ়প্রতিজ্ঞ, তা পরীক্ষা না করাই এরদোয়ানের জন্য শ্রেয় বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সিরিয়ার ইদলিব প্রদেশে আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে দফায় দফায় বিমান হামলাও চালিয়েছে ইসরাইল। এই ঘটনায় সিরিয়া সহ আরও কিছু আরব দেশ, জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।

আঙ্কারা সিরিয়ায় তাদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিতে থাকলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে দেখছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানহু বলেছেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। ইসরাইল বারবার সতর্ক করেছে, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।

জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সেই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা ভিত্তিহীন।

তাদের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’

তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচনের আগে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে।

তুরস্ক বললেও যে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এর জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছে, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%