ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা


সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা।
সোমবার (১৫ জুন) দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দীর্ঘদিনের সহপাঠীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হাসান, কৃষিবিদ মো. আজিজুল ইসলাম, রুয়েটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মতিন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.ই.এম. আব্দুল্লাহ, অ্যাডভোকেট অঙ্কুশ, ব্যবসায়ী আলফাত উদ্দিন আহমেদসহ রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের অন্যান্য সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা দীর্ঘদিন ধরে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সফলতা কামনা করেন।
জবাবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সহপাঠীদের এই ভালোবাসা ও সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। রাজশাহীর উন্নয়ন ও জনসেবায় আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি জেলা ও অঞ্চলের উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে পুনঃখননকৃত খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) তারিখে উপজেলার বাধাইড় ইউনিয়নের ধামধুম খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা আব্দুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

একই দিন উপজেলার কামারগাঁ ইউনিয়নের লব্ব্যাতলা খালপাড়েও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের বিপক্ষে বড় হারের পর চাকরি গেল তিউনিসিয়ার কোচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


সুইডেনের বিপক্ষে বড় হারের পর চাকরি গেল তিউনিসিয়ার কোচের

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার পরই তিউনিসিয়া কোচ সাবরি লামোশিকে বরখাস্ত করার খবর ছড়িয়ে পড়েছে।

আজ সকালে ১৫ জুন মন্টেরেতে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান এক রকম দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। পরে ৫৪ বছর বয়সী কোচ লামোশির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

ম্যাচে সুইডেন শুরু থেকেই দাপট দেখিয়ে সহজ জয় জয়লাভ করে, যেটি টুর্নামেন্টে তিউনিসিয়ার জন্য ভীতিকর একটি সূচনা করে। এই অবস্থার পরই জানা যায়, তিউনিসিয়া ফুটবল কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে লামোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

সাংবাদিক রোমেইন মলিনা বলেন, 'তিউনিসিয়ার জাতীয় দলের দায়িত্বে সাবরি লামোশির অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।'

রিপোর্ট অনুযায়ী, পরাজয়ের পর তিউনিসিয়া ফুটবল ফেডারেশন একটি জরুরি বৈঠক করে এবং দ্রুত কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও তিউনিসিয়া বেলজিয়ামের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল।

অন্যদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের বাজে পারফরম্যান্সের পর তিউনিসিয়ান ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। এক সমর্থক সামাজিক মাধ্যমে লেখেন, 'বিশ্বকাপ চলাকালীন এমন সিদ্ধান্ত সবচেয়ে খারাপ আইডিয়া।'

আরেকজন মন্তব্য করেন, 'লামোশি তেমন কৌশলগত কোচ ছিলেন না, সমস্যাটা অনেক গভীরে।' অন্য একজন লেখেন, 'এত তাড়াতাড়ি? সত্যি?'

লামোশি চলতি বছরের শুরুতে সামি ত্রাবেলসির বিদায়ের পর দলের দায়িত্ব নেন। কিন্তু মাত্র পাঁচ ম্যাচে তার সংক্ষিপ্ত সময়কাল শেষ হলো। দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে জয় পেলেও এরপর কানাডা, অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের বিপক্ষে জয়হীন থাকলো দলটি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সুইডেনের হয়ে ইয়াসিন আয়ারি ও আলেকজান্ডার ইসাকের গোলে ম্যাচটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে ইতোমধ্যেই নতুন কোচ হিসেবে সাবেক সান্ডারল্যান্ড তারকা ওহবি খাজরি এবং সাবেক কোচ মন্ডের কেবাইরের নাম আলোচনায় এসেছে।

আগামী ২০ জুন জাপানের বিপক্ষে পরবর্তী গ্রুপ ম্যাচের আগে তিউনিসিয়াকে নতুন কোচ নিয়োগ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় উল্লম্ফন, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় উল্লম্ফন, কারণ কী?

ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যার ফলে বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়ে চলেছে। উচ্চ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর, যেমন রুপার দামেও বড় উত্থান দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৫ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে। এটি ৯ জুনের পর সর্বোচ্চ দাম।

একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচারও ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারভিত্তিক মূল্যবান ধাতু কেনা আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যদিও এটি এখনও একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা, তারপরও যুদ্ধবিরতি চুক্তিটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা তেলের দাম কমাতে সাহায্য করতে পারে। সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ব্লু লাইন ফিউচারসের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেছেন, স্বর্ণের বাজার এখন সংঘাতের প্রভাবকে পিছনে ফেলতে সক্ষম হচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। শান্তি চুক্তির খবর ট্রেজারি ইল্ড, ডলার এবং তেলের দাম কমিয়ে দিয়েছে, যা এতদিন মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন সম্পদের জন্য বড় ঝুঁকি হিসেবে কাজ করছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান সংঘাত শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। সাধারণভাবে, উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, শান্তি চুক্তির পরে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা গত সপ্তাহের প্রায় ৭০ শতাংশ থেকে কমে ৫৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ১৬-১৭ জুন অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি হবে প্রথম বৈঠক। সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কিত তার বক্তব্যের অপেক্ষায় রয়েছে বাজার।

ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের পরবর্তী মূল্যগত প্রবণতা অনেকটাই নির্ভর করবে কেভিন ওয়ার্শের বক্তব্যের ওপর। তিনি সুদের হার নিয়ে কী ধরনের বার্তা দেন, সেটিই বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে।

এদিকে সিঙ্গাপুর সরকার ওভার-দ্য-কাউন্টার স্বর্ণ নিষ্পত্তি ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ সংরক্ষণ সেবাও প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে, জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১ দশমিক ৭ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৭৯৬ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৮ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এবার বিশ্বকাপ জিতবে কে?’ একই দলের নাম বললো দুই এআই চ্যাটবট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


‘এবার বিশ্বকাপ জিতবে কে?’ একই দলের নাম বললো দুই এআই চ্যাটবট

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এখনো একেবারেই প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের মতো বিশাল দলগুলোর বেশিরভাগই তাদের অভিযান শুরু করেনি। এই ‘বৃহত্তম’ সংস্করণে ৪৮টি দলের অংশগ্রহণ হবে এবং শিরোপার দাবিদার সংখ্যা অনেক। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে শুরু করে গত আসরের রানার্স-আপ ফ্রান্স এবং পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল— চ্যালেঞ্জারদের সংখ্যা বেশ দীর্ঘ। কিন্তু প্রশ্ন হলো, ১৯ জুলাই কার মাথায় উঠবে ফিফা বিশ্বকাপের মুকুট?

আমরা বাংলাদেশে বহুল ব্যবহৃত দুটি এআই চ্যাটবট- চ্যাটজিপিটি (ChatGPT) এবং গুগল জেমিনি (Google Gemini) কে একই প্রম্পট দিয়েছিলাম। এবং অবশেষে, দুটি চ্যাটবটই একই দলের নাম বলেছে।

আমরা প্রথম প্রম্পট দিয়েছিলাম: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোন দল জিতবে বলে তোমার মনে হচ্ছে?

এ ব্যাপারে চ্যাটজিপিটি জানায়, এটি অবশ্যই অনুমানভিত্তিক, কারণ বিশ্বকাপে পরিস্থিতি অনেক কিছু বদলে যেতে পারে। তবে, ১৫ জুন ২০২৬ পর্যন্ত দলগুলোর শক্তি, স্কোয়াডের গভীরতা, সাম্প্রতিক ফর্ম এবং বিভিন্ন বুকমেকার ও বিশ্লেষকদের মূল্যায়ন বিবেচনা করলে আমার শীর্ষ ৫ ফেভারিট হবে: স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইংল্যান্ড।

বর্তমানে বেশিরভাগ অডস মার্কেট ও সুপারকম্পিউটার মডেল স্পেন ও ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রেখেছে। স্পেনের তরুণ ও শক্তিশালী স্কোয়াড, এবং ফ্রান্সের অসাধারণ প্রতিভার ভাণ্ডার তাদেরকে ফেভারিট করে তুলেছে।

যদি আমাকে একটি দল বেছে নিতে বলা হয়, তখন আমার প্রেডিকশন হবে: স্পেন বিশ্বকাপ জিততে পারে।

স্পেনের পক্ষ থেকে বাজি ধরার কারণও চ্যাটজিপিটি ব্যাখ্যা করেছে। কারণ হলো- স্পেন ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন। তাদের স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার ভালো ভারসাম্য রয়েছে। আর বেশিরভাগ র‌্যাঙ্কিং ও বেটিং মার্কেটে স্পেনকে শীর্ষ ফেভারিট দল হিসেবেও উল্লেখ করা হয়েছে।

চ্যাটজিপিটির অনুমান অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য ফলাফল: স্পেন ২-১ আর্জেন্টিনা।

অন্য দিকে, একই প্রম্পটের জবাবে গুগল জিমিনি জানায়, ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং শক্তিশালী স্কোয়াডের ফ্রান্সকে এই বিশ্বকাপের মূল ফেভারিট মনে করা হচ্ছে। বুকিদের বাজির দর ও ফুটবল বিশ্লেষকদের মতে, এই দুই দলই ট্রফি জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।

ট্রফির দাবিদার হিসেবে আর্জেন্টিনার নামও উল্লেখ করেছে জিমিনি। 'বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনা ট্রফি ধরে রাখার জন্য অন্যতম সেরা দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে।'

সুনির্দিষ্ট করে একটি দলের নাম বলতে বললে জিমিনির উত্তর ছিলো- যদি সুনির্দিষ্ট করে একটি দলের নাম বলতে হয়, তবে আমি স্পেন-এর পক্ষ থেকে বাজি ধরবো।

কারণ ব্যাখ্যা করে জিমিনি জানায়, ইউরো জয়ের পর তাদের আত্মবিশ্বাস, দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ রসায়ন এবং বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে গোছানো পাসিং গেম— সব মিলিয়ে এবার তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%