ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চৌগাছায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত


চৌগাছায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

 

চৌগাছায় জামায়াতের ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল বেলা চৌগাছা কামিল মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান।

সম্মেলনে বক্তৃতা প্রদান করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক এবং সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় উল্লেখ করেন, দেশের সকল মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছানো প্রয়োজন। তিনি জনগণকে এ কথাও জানাতে বলেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে। সম্মেলনে উপজেলার প্রায় তিনশো ইউনিটের সভাপতি ও সেক্রেটারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও সন্ত্রাসমুক্ত করতে গডফাদারদের আইনের আওতায় আনার ঘোষণা এসপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


মাদক ও সন্ত্রাসমুক্ত করতে গডফাদারদের আইনের আওতায় আনার ঘোষণা এসপির

কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে মাদক বিক্রেতাদের পাশাপাশি মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমি শুধু মাদক বিক্রেতাকেই নয়, মাদকের যারা গডফাদার রয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই। আপনাদের কথা দিচ্ছি, আমি গডফাদার পর্যন্ত যাব।’

তিনি বলেন, কুষ্টিয়া পুলিশকে ঢেলে সাজানোর পাশাপাশি অভ্যন্তরীণ কিছু ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তাঁর প্রথম লক্ষ্য কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা।

মামলা গ্রহণ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা নেতার মতামতের প্রয়োজন নেই। তবে কোনো ঘটনা সত্য কি না, তা যাচাইয়ের জন্য যতটুকু সময় প্রয়োজন, সেটি দিতে হবে।

তিনি আরও বলেন, এখন থেকে থানায় কোনো দালালের স্থান হবে না। থানায় বসে সালিস-মীমাংসা করারও কোনো সুযোগ থাকবে না।

কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক বাড়ানোর কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এ ধরনের কার্যক্রম আরও সক্রিয় করা হবে। এর মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি বাড়িয়ে কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা ও টহল ডিউটিতে অনিয়ম ঠেকাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, অনলাইন ব্যবস্থার মাধ্যমে পুলিশ সদস্যরা কোথায় এবং কখন দায়িত্ব পালন করছেন, তা পর্যবেক্ষণ করা হবে। ‘আশা করি পুলিশ আর ঘুমাবে না’—বলেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে জানিয়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ সুপার। পাশাপাশি অনলাইন জুয়া, চুরি ও ছিনতাই প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

কুষ্টিয়া শহরের যানজট নিরসন এবং সিসি ক্যামেরা সচল বা নতুন করে স্থাপনের বিষয়ে তিনি বলেন, যানজট নিরসনে কার্যপরিকল্পনা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার বিষয়ে পৌরসভাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশের কোনো ভুলত্রুটি বা বিচ্যুতি থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরতে হবে, যাতে দ্রুত সংশোধন করা যায়। পাশাপাশি কোনো সংবাদ প্রকাশের আগে গুজবে কান না দিয়ে পুলিশের সঙ্গে তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিতলমারীতে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


চিতলমারীতে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

বাগেরহাটের চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির দায়িত্ব পালন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, ডা. এম. আর. ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুর হক এবং প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী। এছাড়াও, এলাকার গুণী সংগীতশিল্পী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা প্রদান করে। তাই তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এরপর নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির, শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিন চান। শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে গতকাল রবিবার অভিযান চালিয়ে পনিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় রবিবার মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অপপ্রচার রোধ ও নারীর অধিকার নিশ্চিতে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


খুলনায় অপপ্রচার রোধ ও নারীর অধিকার নিশ্চিতে সেমিনার

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ে খুলনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%