ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়


হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

মাগুরায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

ঢাকায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে, এজন্য মাগুরা জেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।

জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পিস্তল হারালেন, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’, বলেননি বাবর

ইসলামী ব্যাংক নিয়ে পরিচালনাগত দ্বন্দ্বের মাঝে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য আলোচনায় এসেছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোষ্টে দাবী করা হচ্ছে যে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন।

তবে অনুসন্ধানে জানা গেছে বাস্তবে এই দাবির কোনো সত্যতা নেই। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে স্পষ্ট হয়েছে, লুৎফুজ্জামান বাবর এমন কোন মন্তব্য করেননি। তথ্যপ্রমাণ ছাড়া তার নামে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

সামাজিক মাধ্যমে থাকা পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বক্তব্যটির পক্ষে কোনো প্রমাণযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া, লুৎফুজ্জামান বাবর এই মন্তব্য কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে করেছেন, সে সম্পর্কে কোন স্পষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোন গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা গেছে, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এই ধরনের কোন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে শফিকুর রহমান তার একটি বক্তব্যে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

ফলে, ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সম্পর্কিত দাবিটি সম্পূর্ণভাবে ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযানে বিজিবি ভারতীয় বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। তবে এই অভিযানে কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

এই অভিযান রবিবার (১৪ জুন) ভোররাত থেকে সোমবার (১৫ জুন) বিকেল পর্যন্ত পরিচালিত হয়, যার মাধ্যমে এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত ২টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামে অবস্থিত একটি আমবাগানে অভিযান করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এস্কুফ' সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিল।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে দুটি পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় 'ফেয়ারডিল' সিরাপ এবং দ্বিতীয় অভিযানে ১১৮ বোতল 'এস্কাফ' সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। বিজিবি জানায়, ভোলাহাটে জব্দ করা সিরাপগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং শিবগঞ্জে জব্দ করা মাদকদ্রব্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্র থেকে আরও জানা গেছে, চলতি জুন মাসে তাদের অভিযানে এখন পর্যন্ত ৬২১ বোতল এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করবে সরকার: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করবে সরকার: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছিলেন, দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের অপচয় রোধ করা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য আগামী দুই বছরের মধ্যে দেশজুড়ে দুই হাজারস্বল্প হিমাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর বনানীতে আয়োজিত কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়টিকে তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, জেলা বা উপজেলা পর্যায়ের বড় হিমাগারগুলো কৃষকের ফসলি জমি থেকে অনেক দূরে অবস্থিত অবস্থায় থাকায় প্রান্তিক কৃষকরা এগুলোর সুফল গ্রহণ করতে পারছেন না। এ সমস্যা সমাধানের জন্য কৃষকের ঘরের নিকটে বা মাঠের পাশে ছোট ক্ষুদ্র হিমাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, হিমাগারগুলো সম্পূর্ণ সৌরবিদ্যুৎচালিত হবে এবং প্রতিটি হিমাগার পরিচালনার জন্য স্থানীয় ২০ জন কৃষকের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হবে। সরকার ইতোমধ্যে এই প্রকল্পের পরীক্ষামূলক কাজ বা পাইলটিং সফলভাবে সম্পন্ন করেছে। এই উদ্যোগের ফলে দেশের প্রায় ৪০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং পরিবহন খরচ ও ফসলের অপচয় প্রায় শূন্যে নেমে আসবে।

একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সালের পর থেকে বাংলাদেশে কৃষি উৎপাদনশীলতার গতি শ্লথ হয়ে পড়েছে। বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে যে, ঢালাও রাসায়নিক সার ভর্তুকি কমিয়ে কৃষি গবেষণা ও প্রযুক্তি খাতে স্মার্ট বিনিয়োগ বাড়ানো উচিত।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম উল্লেখ করেন, বর্তমানে কৃষি বাজেটের প্রায় ৮০ শতাংশই সারের ভর্তুকিতে চলে যাচ্ছে, যার বড় অংশই ধনী কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে আধুনিক সেচ ও গবেষণা খাতের মতো জরুরি অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে।

কৃষিমন্ত্রী আরও জানান, সরকার পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে। এছাড়া সেচের নলকূপগুলোকে সৌরবিদ্যুতে রূপান্তর করা হচ্ছে, যা মৌসুম শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। মাটির অম্লতা ঠিক করার মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার ২৭ থেকে ৩০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নিয়েও কাজ করছে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সানেম ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে উঠে এসেছে যে, মানুষের খাদ্যতালিকায় এখন চালের পরিবর্তে ফলমূল, শাকসবজি ও প্রোটিনজাত খাবারের চাহিদা বাড়ছে। প্যানেল আলোচনায় বক্তারা মত দেন যে, বর্তমান ভর্তুকি নীতি কৃষির বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক নয়। তাই স্বল্পমেয়াদে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে কৃষিকে প্রযুক্তি-নির্ভর ও বহুমুখী করার ওপর বিশেষজ্ঞগণ জোর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর ৩ টার্মিনাল অপসারণের সিদ্ধান্ত ফাইলবন্দি না করার আহ্বান আসিফ আকবরের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


রাজধানীর ৩ টার্মিনাল অপসারণের সিদ্ধান্ত ফাইলবন্দি না করার আহ্বান আসিফ আকবরের

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি ঘটে সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একটি সভায়।

এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই ৩ টার্মিনাল অপসারণের বিষয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর মন্তব্য করেছেন। তিনি বলেন, “নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই সিদ্ধান্তটি ফাইলবন্দি না হয়,” এবং তার নিজ ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে উল্লেখ করেন, ‘সোজা রাস্তা জটিল হয়ে যায় টার্মিনালের এই বাস ডিপোগুলোর জন‍্য। সেই কিশোর বয়স থেকেই প্রত‍্যক্ষ ভুক্তভোগী হিসেবে এই অসহ‍্য যন্ত্রণা থেকে মুক্তি চাই। অতীতের মত নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ফাইলবন্দী না হয়ে যায়—এটাই আমাদের দাবি।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব‍্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত টেসলা (ব‍্যাটারিচালিত অটোরিক্সা) গলি থেকে হাইওয়েতে অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছে। অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আহত এবং নিহত হচ্ছে মানুষ। তাদের কারো নেই লাইসেন্স, কারো নেই সড়কের নিয়ম মানার আগ্রহ। ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে আবার জোটবদ্ধ হয়ে গণ্ডগোল শুরু করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে চাওয়া সড়ক—মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন প্লিজ। একই সাথে সাধারণ মানুষকেও ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরাই আইন মানতে চাই না। অনিয়মকারীদের অর্থদণ্ডের আওতায় নিলেই রোড ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরে আসবে, যার কিছু নমুনা ঢাকার রাস্তায় দৃশ‍্যমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জনবান্ধব সিদ্ধান্তের জন্য। ভালবাসা অবিরাম।’

জানা গেছে, আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়ে আসছে। এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া এবং ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%