০৬:১৯ পি.এম
কক্সবাজারের টেকনাফে একটি বন্য মা হাতি পাহাড়ি ঢাল থেকে পিছলে পড়ে গুরুতর আহত হয়েছে।
এই ঘটনার পর বন বিভাগ এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলে হাতিটির চিকিৎসা শুরু হয়েছে।
উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদেরকেও ডাকা হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
ঘটনাটি শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ঘটে। টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের একটি পাহাড় থেকে হাতিটি পড়ে যায়।
টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটির চিকিৎসার ব্যবস্থা করেছে। প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি চিকিৎসকরা হাতিটির প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসা চললে হাতিটি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, হাতিটি গুরুতর আহত হয়ে মাটিতে শুয়ে আছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। এতে বিশেষভাবে পেছনের দুই পায়ে গুরুতর আঘাত লাগায় সেগুলো নড়াতে পারছে না।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,
পেটেও আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, হাতিটিকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছেন। হাতিটি সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আবার বনে অবমুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন