১০:৪৪ পি.এম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ ভাই ইমতিয়াজ রহমান তমাল এবং ইশতিয়াক রহমান হিমেল এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এই সাফল্য অর্জন করে। তাদের এই কৃতিত্বের ফলে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
দুই ভাইয়ের বাবা মো. মতিয়ার রহমান একটি এনজিওর প্রতিনিধি হিসেবে কাজ করেন, এবং মা তাহমিনা আকতার শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তমাল ও হিমেল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। পিএসসি পরীক্ষায় তারা বৃত্তি লাভ করে। এছাড়া, স্থানীয় কিন্ডারগার্টেন সমিতি ও বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে একাধিক বৃত্তি অর্জন করেছে তারা।
আরও পড়ুন: অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে ছাত্রীদের মধ্যরাতের বিক্ষোভ
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই ভাই। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে দুজনই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।
ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় তমাল ও হিমেল। তারা এই সাফল্যের পেছনে বাবা-মা এবং শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে।
সন্তানদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাদের বাবা-মা। ভবিষ্যতে আরও ভালো ফলাফল এবং স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে দুই ভাই।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে মারধর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন