ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯ জন


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯ জন

রাশিয়া রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে কয়েকশো ড্রোন এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে অন্তত নয় জন নিহত হয়েছে। এই ভয়াবহ হামলায় রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালেও আগুন লেগেছে।

সোমবারের দিন ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাহিনী জানিয়েছে, মস্কো গত রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। কিয়েভ থেকে পাঠানো বার্তা সংস্থা এএফপি এই ঘটনায় খবর জানিয়েছে। এছাড়া, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট দাবি করেছে যে, তারা ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণার পর জাপান ও দ. কোরিয়ার শেয়ারবাজারে তেজিভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণার পর জাপান ও দ. কোরিয়ার শেয়ারবাজারে তেজিভাব

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির ঘোষণার পর সোমবার জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে একটি বড় ধরনের তেজিভাব লক্ষ্য করা গেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ সোমবার ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। গ্রিনিচ মান ০০১৫ সময়ে এটি ৪.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে উঠে।

অন্যদিকে, একই সময়ে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পি সূচক ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

সামরিক সংঘাত বন্ধ ও শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, তা সৌদি আরব কর্তৃক স্বাগত জানানো হয়েছে।

তবে সৌদি আরব বলেছে, যে কোনো স্থায়ী সমঝোতায় অঞ্চলটির নিরাপত্তা-স্বার্থের বিষয়টিও অবশ্যই বিবেচনায় নিতে হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সামরিক অভিযান বন্ধ এবং ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, সৌদি আরব তাকে স্বাগত জানায়।’

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থায়ী শান্তি চুক্তি এমন হতে হবে, যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা-স্বার্থকে বিবেচনায় নেবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি অটল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি বিমানবন্দর ইস্যুতে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


দিল্লি বিমানবন্দর ইস্যুতে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্কিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানার লক্ষ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে এই ঘটনার বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।

জানা গেছে, আজ থেকে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশগ্রহণের জন্য ডা. জাহেদ উর রহমানের উপস্থিতি প্রয়োজন ছিল।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন যথানিয়মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তার দিল্লিতে প্রবেশে অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

এমন এক পরিস্থিতিকে নিজের আত্মসম্মানে আঘাত হিসেবে মনে করে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে অবশেষে পরিস্থিতি যতই কঠিন হোক, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য বারবার অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

তার সফরের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করা হয়। যদিও আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে পাঁচ লাখ টাকার মেহগনি গাছ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে পাঁচ লাখ টাকার মেহগনি গাছ
 
 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫৪ নং ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বেড়া নির্মাণ এবং বিদ্যালয়ের জমিতে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো. তৈয়ব হোসেনের বিরুদ্ধে।
 
সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের সামনে গাছ কাটার কাজ চলতে দেখা যায়। এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হুমাউন কবির ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মো. মিজানুর রহমান অভিযোগ তুলেছেন।
 
তাদের দাবি, বিদ্যালয়ের নামে দুটি দলিলে মোট ৫৪ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভোগদখলে থাকা মাঠের একটি অংশ দখল করে সেখানে বেড়া দিয়েছেন তৈয়ব হোসেন। একই সঙ্গে বিদ্যালয়ের রোপণ করা সাতটি বড় মেহগনি গাছ কেটে নিচ্ছেন তিনি।
 
বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হুমাউন কবির বলেন, “বিদ্যালয়ের সামনে থাকা মাঠের প্রায় অর্ধেক অংশ দখল করে বেড়া দেওয়া হয়েছে। গাছও কেটে নেওয়া হচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। যদি তার জমির দাবি থাকে, তাহলে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে জমি মাপঝোক করে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।”
 
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মো. মিজানুর রহমান বলেন, “জমিটি বিদ্যালয়ের নামে। তিনি দাবি করছেন মামলার মাধ্যমে জমি পেয়েছেন। যদি সত্যিই রায় পেয়ে থাকেন, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সীমানা নির্ধারণ করা উচিত ছিল। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে গাছ কেটে নিচ্ছেন।”
 
অভিযোগের বিষয়ে তৈয়ব হোসেন বলেন, “আমি আদালতের মাধ্যমে এই জমি পেয়েছি। তাই আমার জমির গাছ আমি কাটছি।”
 
বিদ্যালয়ের পাশের এক বাসিন্দা মোঃ লিটন হোসেন বলেন, “একসময় তিনি বিদ্যালয়ের সভাপতি হতে চেয়েছিলেন। পরে বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন। প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেও মামলা দিয়েছিলেন। এখন তিনি বিদ্যালয়ের জমি দখল করে গাছ কাটছেন"।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, “গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তিনি মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মাপঝোক করে সীমানা নির্ধারণ করা উচিত ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।”
 
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, “বিষয়টি এইমাত্র শুনলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%