০৯:৪২ পি.এম
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব করেছেন।
তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিশেনের ১৮তম দিনের সকালে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় এ প্রস্তাব দেন। এদিন সংসদের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর করসুবিধা বাড়ানোর প্রস্তাব তুলে ধরার সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্দিষ্ট কিছু আয়ের ওপর কর অব্যাহতির একটি প্রস্তাব রয়েছে। তিনি উল্লেখ করেন, এটি আরও সম্প্রসারণ করা প্রয়োজন এবং পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবসা, কৃষি এবং বেতনভিত্তিক আয়ও করমুক্ত করা উচিত।
আরও পড়ুন: জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী
তিনি বলেন, দিনোজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী বসবাস করে। অতএব, এই সুবিধাটি শুধু পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন