০৮:১০ এম
জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে নতুন মুখের দেখা মিলবে। ‘কাহানি থ্রি’ সিনেমায় বিদ্যা বালান থাকছেন না; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইামী গৌতম।
প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের পরিবর্তে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী তুলে ধরা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে, ফ্র্যাঞ্চাইজির ভাবনাকে ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।
পরিচালক সুজয় ঘোষ দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামি গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা লাভ করে।
২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং।’
আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন