০৪:৪১ পি.এম
ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি বড় ধাক্কা এসেছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে। চোটের কারণে আগেই এই দুই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
তাঁর পরিবর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে বেছে নিয়েছিল। কিন্তু চোটের কারণে নীতিশও আসন্ন দুই সিরিজ থেকে ছিটকে পড়লেন। বাঁ পায়ের চোটের কারণে এই তরুণ অলরাউন্ডার খেলতে পারবেন না, এমন তথ্য পাওয়া গেছে।
ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের সময় বোলিং করার সময় নীতিশ প্রথম চোট পান।
আরও পড়ুন: ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সেই কারণেই তাকে লখনৌয়ে আয়োজিত দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিতে হয়েছিল।
তবে চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে তিনি ফের মাঠে নামেন। ওই ম্যাচে তিনি ৬ ওভার বল করে ৪২ রান দিয়েছেন। কিন্তু ম্যাচের পরে আবারও তিনি অস্বস্তি অনুভব করছিলেন।
এখন নীতিশকে অন্তত এক মাসের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব করতে হবে।
তাই, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে খেলার সম্ভাবনা নেই এই পেসার-অলরাউন্ডারের। অগস্ট মাসে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। তারা সেখানে দু’টি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরার লক্ষ্যমাত্রা এখন নীতিশের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেলেন রাকসুর নার্গিস
তবে ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নীতিশের ছিটকে যাওয়ার খবর জানানো হয়নি।
ভারত আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৪ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন