ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিজয়নগর সীমান্তে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ


বিজয়নগর সীমান্তে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা উদ্ধার ও জব্দ করা হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬২ বছর পর শিল্পকলা একাডেমির মঞ্চে গান গাইলেন কিংবদন্তি রুনা লায়লা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


৬২ বছর পর শিল্পকলা একাডেমির মঞ্চে গান গাইলেন কিংবদন্তি রুনা লায়লা

৬২ বছর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা গান গাইলেন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে দীর্ঘ ৬২ বছর পর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা অনুষ্ঠানটির মাধ্যমে গান গাইলেন। এই সময় শিল্পীকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে।

সুরের মূর্ছনায় তিনি দর্শকদের মোহিত করে দিয়েছেন এবং অগণিত শ্রোতাদের মুগ্ধ করেছেন। বানভাসি অসহায় মানুষের সাহায্যার্থে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পিপাসুদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন তিনি।

'শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো' শিরোনামের এই একক সংগীতানুষ্ঠানে দেশবরেণ্য এই শিল্পী তার নিজের জনপ্রিয় ও কালজয়ী দশটি গান গেয়ে শুনিয়েছেন।

৭৪ বছর বয়সি রুনা লায়লা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা। তিনি সংগীত ভুবনের এক দীপশিখা হিসেবে প্রমাণ করেছেন যে সংগীত কেবল বিনোদনের একটি অঙ্গ নয়, এটি সৌন্দর্যবোধ, মানবিকতা ও দেশাত্মবোধের মেলবন্ধনও হয়ে উঠেছে।

সারা অনুষ্ঠানজুড়ে একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল - কেমন করে সাবলীলভাবে এসব গান গাইলেন, কেউ কেউ মন্তব্য করেছেন যে রুনা লায়লার তুলনা রুনা লায়লাই। তাঁর ক্যারিয়ারে কণ্ঠ থেকে সুর ছড়িয়ে তিনি তারুণ্যের উন্মাদনাকে ফুটিয়ে তুলেছেন। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠার ৫৪ বছরের ইতিহাসে রুনা লায়লার এটি প্রথম একক সংগীতানুষ্ঠান।

দেশাত্মবোধক গান দিয়ে শুরু করে রুনা লায়লা এই অনুষ্ঠান 'শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো'। পরে একের পর এক নিজের জনপ্রিয় দশটি গান পরিবেশন করেন।

শিল্পকলা একাডেমির আয়োজনে বন্যার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লা। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, যিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং সচিব কানিজ ফাতেমা।

এমন একটি মিলনায়তনে কানায় কানায় পূর্ণ আসরে রুনা লায়লার প্রতিটি গানের পরিবেশনা শেষে, নাট্যজন আফজাল হোসেনের উপস্থাপনায় দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালি ও করতালির মাধ্যমে গানের আবেদন শিল্পীকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

নেত্রকোনার বারহাট্টায় পেয়ারা পাড়তে গিয়ে যুবক আকাশ মিয়া (২৭) বিদ্যুৎস্পর্শে মারা গেছে।

 

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

আকাশ মিয়া বাচ্চু মিয়ার পুত্র এবং একই গ্রামের বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়দের তথ্যমতে, আকাশ নিজ বাড়ির বারান্দার চালে গিয়ে পেয়ারা পাড়ছিলেন। বারান্দার পাশে বিদ্যুতের লাইন স্থাপন রয়েছে। অতি অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের স্পর্শে চলে আসেন এবং মাটিতে পড়ে যান।

 

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, আকাশের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, একজন কর্মীর প্রকৃত শক্তি তার আদর্শিক দৃঢ়তা, ইলম, তাকওয়া ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিহিত। ব্যক্তি গঠন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা, সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শবান, যোগ্য ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তোলাই ছাত্র মজলিসের অন্যতম লক্ষ্য। দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে প্রতিটি কর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী।

নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রিফাত আহমদ সাজিদ,ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাও দেশের প্রতি ভালোবাসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:১২ এম


সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাও দেশের প্রতি ভালোবাসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি হোটেলে ৪৫তম বিসিএস ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। 

সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সুপারিশপ্রাপ্তদের উদ্দেশে যে, শুধু বেআইনি অর্থ গ্রহণ করা নয়, সততার শেষ কথা, বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে। সরকারি অথবা বেসরকারি যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরো বলেন, ‘আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।’

ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।

তিনি নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহ ও প্রধানমন্ত্রীর উসিলায় দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%