ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাও দেশের প্রতি ভালোবাসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী


সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাও দেশের প্রতি ভালোবাসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি হোটেলে ৪৫তম বিসিএস ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। 

সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সুপারিশপ্রাপ্তদের উদ্দেশে যে, শুধু বেআইনি অর্থ গ্রহণ করা নয়, সততার শেষ কথা, বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে। সরকারি অথবা বেসরকারি যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরো বলেন, ‘আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।’

ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।

তিনি নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি

মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহ ও প্রধানমন্ত্রীর উসিলায় দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:১৬ এম


৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৭ জেলার ওপর দিয়ে শনিবার সকালে ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়েছে, তাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সাথে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট ও বার্সার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তির জবাব দিলেন ডাচ তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:২০ এম


চোট ও বার্সার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তির জবাব দিলেন ডাচ তারকা

চোট এবং বার্সেলোনার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্যের জবাব দিয়েছেন ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। ক্রীড়া ডেস্কের মাধ্যমে জানা যায়, ২৪ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলার সময় তিনি হাঁটুতে একটি চোট পেয়েছিলেন। চিকিৎসকদের প্রাথমিক ভুল মূল্যায়নের কারণে তিনি ব্যথা নিয়ে পুরো টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডস বিদায় নেওয়ার পর ফুটবল ক্লাব বার্সেলোনায় ফিরে পরীক্ষার পর তাঁর হাঁটুর চোটটি গুরুতর হিসেবে ধরা পড়েছে। ইনজুরির তথ্য সমাজে ছড়িয়ে পড়ার পর, বার্সেলোনা ও নিজের দেশের প্রতি তাঁর নিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নেটিজেনদের পক্ষ থেকে। স্যোশাল প্ল্যাটফর্মগুলোতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে এই ডাচ তারকাকে কেন্দ্র করে। এই বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সরব হয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘দেশ ও ক্লাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক।’ ছুটির মধ্যে পুনরায় পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি বার্সেলোনায় ফিরে গেছেন। পরীক্ষার ফলাফলগুলোতে দেখা গেছে, আঘাতটি প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও অনেক বেশি গুরুতর। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে কোনো সার্জারি প্রয়োজন নেই। পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ও যত দ্রুত সম্ভব মাঠে ফেরার দিকে তিনি মনোনিবেশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার্তদের পাশে সব সময় থাকবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:২৪ এম


বন্যার্তদের পাশে সব সময় থাকবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সরকার বন্যার্তদের সব সময় সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। তিনি এই মন্তব্যটি করেছেন শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ডকলেজে বৃক্ষরোপণ ও মাঠ পরিদর্শন করার পর সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে। তিনি জানান, বিএনপি সব সময় মানুষের পাশে থাকে এবং দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রাখে। এই সময় তিনি সাভার উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রমের পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত ওসমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনের হুমকি মেনে নেবে না তেহরান: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:২৭ এম


ওয়াশিংটনের হুমকি মেনে নেবে না তেহরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের হুমকির ভাষাও সহ্য করবে না তেহরান। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের বার্তা সংস্থার বরাতের এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আরাগচি জানান, রাশিয়া ও চীনের সঙ্গে আমাদের নিয়মিত ও ধারাবাহিক পরামর্শ চলছে। তিনি বলেন, ‘সুযোগ পেলেই আমরা দুই দেশের বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।’

তিনি আরো বলেন, ‘শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথে প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে ইরানের স্বার্থ সংরক্ষণ আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের জনগণের ন্যায্য দাবি ও বৈধ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%