প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি হোটেলে ৪৫তম বিসিএস ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সুপারিশপ্রাপ্তদের উদ্দেশে যে, শুধু বেআইনি অর্থ গ্রহণ করা নয়, সততার শেষ কথা, বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে। সরকারি অথবা বেসরকারি যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।
তিনি আরো বলেন, ‘আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।’
ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।
তিনি নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহ ও প্রধানমন্ত্রীর উসিলায় দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন