ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি


কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি মন্তব্য করেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, সেটি লজ্জার বিষয়। তিনি এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও চিহ্নিত করেন।

প্রধান বিচারপতি এসব কথা বলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময়। আপিল বিভাগে এ সময় প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। তারা ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। বর্তমানে তিনজনই কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে।

তবে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে যে, আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ছিল ১৩ বছর। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে অর্থ ব্যয়কে বোকামি বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে অর্থ ব্যয়কে বোকামি বললেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করাকে বোকামি হিসেবে অভিহিত করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করার পর প্রত্যাশিত ফল না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

মাস্ক মন্তব্য করেছেন, এত অর্থ ব্যয় করার পর বিনিময়ে কিছু না পাওয়ার কারণে নিজেকে তিনি ‘বেশ বোকা’ মনে করছেন।

গতকাল বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে এসব কথা বলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করে এর বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, যদি তিনি অর্থ ব্যয় না করতেন, তাহলে রিপাবলিকান প্রার্থীদের পরাজয় আরো বড় হতে পারত। তবে এবারের নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে, প্রচারে বিপুল অর্থ ঢাললেই নির্বাচনে জয় নিশ্চিত হয় না।

মাস্ক আরও বলেন, ‘সম্ভবত সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারলে আমি কম অর্থ খরচ করতাম।’

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেক্সাস অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখার বিষয়টি ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য। টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এ দুই প্রতিষ্ঠানের পরিকল্পিত চিপ উৎপাদন উদ্যোগের জন্য অঙ্গরাজ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন।

টেক্সাসের সিনেট নির্বাচনে মাস্কের মনোযোগ ছিল সবচেয়ে বেশি। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো।

‘আমি মাগা সমর্থক নই’

সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ মাগা বলতে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ রাজনৈতিক আন্দোলনকে বোঝানো হয়।

মাস্ক বলেন, ‘যদি মাগা বলতে রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ সমর্থন বোঝায়, তাহলে আমি নিশ্চিতভাবেই তা করি না।’

এর আগে নিজেকে মাগা সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন মাস্ক। এমনকি একবার নিজেকে ‘ডার্ক গথিক মাগা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার তিনি বলেন, দুই রাজনৈতিক দলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। নির্বাচনে তার প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে, সেটিও তিনি স্বীকার করেন।

টেক্সাসে নতুন গভর্নর হিসেবে জিনা হিনোজোসার অধীনে নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না মাস্ক। হিনোজোসাকে তিনি ‘বেশ মধ্যপন্থি’ এবং ‘চরম বামপন্থি নন’ বলে বর্ণনা করেন। তার ধারণা, হিনোজোসার অধীনে অঙ্গরাজ্যটির নীতিনির্ধারণ ভালোই হবে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে হিনোজোসা।

অ্যানথ্রোপিকের কাছ থেকে আরো সক্ষমতা নিতে পারে স্পেসএক্স

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখবে বলে তার ধারণা। বরং প্রতিষ্ঠানটি এ সুবিধা আরো বাড়াতে চায়।

রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, অ্যানথ্রোপিকের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ পরিমাণ সক্ষমতা স্পেসএক্সের কাছ থেকে ভাড়া নিতে পারে প্রতিষ্ঠানটি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ এম


রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবার ফিরতে চায়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, "রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট আবারো ফিরতে চায়।"

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এই কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘অতীতে আমাদের পাঠ্যসূচিতে একটি দলের এবং তার নেতার ইতিহাসই শুধু রাখা হয়েছিল। অন্যান্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।’

মানুষ সমাজে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহবস্থান চায় উল্লেখ করে তিনি বলেন, ‘ভিন্নমতে দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম খুন ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। হত্যার রাজনীতি তারা আবার শুরু করেছে। তারা চাইছে রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে। এতে পঞ্চম বাহিনী ভারত থেকে ইন্ধন দিচ্ছে।’

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন যে, নতুন করে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘যা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে তার ইন্ধন দিচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

রাজধানীর রায়েরবাজারের কাঁচাবাজারের নিকটে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

সকাল ১০টা ৩৫ মিনিটে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


দিরাইয়ের ছাদিরপুর বাসস্ট্যান্ডে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গুরুতর আহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্ট্যান্ডে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ফরিদ আলী (৫৫) গুরুতর আহত।

১৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেন ও নুরুল আমিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ চলে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে জমির হোসেনের পক্ষের লোকজন নুরুল আমিনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত রবজুল হক মোড়লকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত কুমার দাস তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জানা গেছে, ফরিদ আলী (৫৫) গুরুতর আহত অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%