বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৮ এম
রাজধানীর রায়েরবাজারের কাঁচাবাজারের নিকটে ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
সকাল ১০টা ৩৫ মিনিটে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্ট্যান্ডে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ফরিদ আলী (৫৫) গুরুতর আহত।
১৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেন ও নুরুল আমিনের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ চলে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে জমির হোসেনের পক্ষের লোকজন নুরুল আমিনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত রবজুল হক মোড়লকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত কুমার দাস তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, জানা গেছে, ফরিদ আলী (৫৫) গুরুতর আহত অবস্থায় থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দেশের সকল বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, বিমানবন্দরে প্রবেশকারী সকল ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে জানানো হয়, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্যের ঘটনায় দুইজনকে আটক করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, বরিশাল মহানগর অধ্যাদেশে দুইজন এবং অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা পলিথিন ও নিষিদ্ধ প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়াবাজারে ভ্রাম্যমান অভিযানের সময় এ ঘটনা ঘটে।
শরীয়তপুর নড়িয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এসি ল্যান্ড, লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাত আক্তারকে নিয়ে নড়িয়া বাজারের একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরে। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা এবং হেনস্তা করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ