ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের করা মামলায় পরিবারের সদস্যদের তলব চায় বিবিসি


ট্রাম্পের করা মামলায় পরিবারের সদস্যদের তলব চায় বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার পরিবারের সদস্যদের কাছ থেকে নথি ও সাক্ষ্য নিতে চেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, বিবিসির আইনজীবীরা গত মে মাসে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারকে তলবি নোটিশ দেওয়ার জন্য চেষ্টা করেন।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার আগে ট্রাম্পের একটি ভাষণের দুটি ভিন্ন অংশ একসঙ্গে সম্পাদনা করে একটি প্রামাণ্য অনুষ্ঠানে প্রচার করে বিবিসি। এই ঘটনায় ২০২৪ সালের ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেন।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

বিবিসি সম্পাদনার ভুলের জন্য আগে ক্ষমা চাইলেও তাদের দাবি, এটি মানহানির মামলা করার যথেষ্ট কারণ নয়। প্রতিষ্ঠানটির আইনজীবীদের দাবী, ট্রাম্পের বক্তব্য দেওয়ার সময় তার উদ্দেশ্য সম্পর্কে পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে জানা ছিল। সেই কারণে, তাদের সাক্ষ্য ও নথি মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তাদের বাবার ভাষণ সংশোধন ও দেওয়ার সময় উপস্থিত ছিলেন। অপরদিকে, জ্যারেড কুশনার একটি খসড়া বিবৃতি তৈরি করেছিলেন, যেখানে সহিংসতার নিন্দা জানানোর কথা ছিল।

তবে বিবিসির আইনজীবীরা জানান, সরাসরি তাদের হাতে তলবি নোটিশ পৌঁছানোর চেষ্টা সফল হয়নি। ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনারের বাড়িতে নোটিশ পৌঁছানোর চেষ্টা করা হলে পুলিশি নিরাপত্তা চৌকিতে বাধা দেওয়া হয়। পরে মার্কিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নোটিশ গ্রহণও সম্ভব নয়।

এছাড়া নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জন্য নোটিশ দিতে যাওয়া হলেও সেটি গ্রহণ করা হয়নি বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। পরে আরও একবার চেষ্টা করলে বিবিসির প্রতিনিধিকে জানানো হয়, ওই দিন আইন বিভাগে কেউ উপস্থিত নেই।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

এর আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও বিভ্রান্তিকরভাবে তার ভাষণ সম্পাদনা করেছে। তবে বিবিসি জানিয়েছে, ওই সম্পাদনার ফলে ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে মামলাটির অগ্রগতির জন্য বিবিসি ট্রাম্পের আর্থিক নথিও চেয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রামাণ্য অনুষ্ঠানটি তার ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করেছে—ট্রাম্পের এমন অভিযোগ যাচাই করতে ওই নথি প্রয়োজন। তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, এসব আর্থিক নথি প্রকাশ হলেই তার অপূরণীয় ক্ষতি হবে।

মামলাটি এগিয়ে গেলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এর বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির দুই শিক্ষার্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির দুই শিক্ষার্থী আটক

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই আটক।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪) এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন।

এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে শিকার করেন।

ঢাবির প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।

দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ার ইন্ডিয়ার পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি, তদন্তে উঠে এলো যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


এয়ার ইন্ডিয়ার পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি, তদন্তে উঠে এলো যা

ভারতের এয়ার ইন্ডিয়ার এক পাইলটের শরীরে গাঁজার উপাদান শনাক্ত হওয়ার খবর রাজ্যব্যাপী তোলপাড় শুরু করেছে।

এই ঘটনাটি ঘটে মাঝ আকাশে, যেখানে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এমন ঘটনার ফলে ১৩জন যাত্রী এবং চারজন কর্মী আহত হন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

এরপর পাইলটদের মানসিক প্রভাব ফেলে এমন মাদক গ্রহণের পরীক্ষা করা হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, প্রধান পাইলটের প্রাথমিক পরীক্ষার ফলাফলে আরও নিশ্চিত পরীক্ষার প্রয়োজন হয়। তদন্ত চলাকালীন কোনো পাইলটকে বিমান পরিচালনার দায়িত্বে রাখা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, পরবর্তী পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার উপাদান পাওয়া গিয়েছে, কিন্তু এয়ার ইন্ডিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।

বিশেষজ্ঞদের মতে, গাঁজা শনাক্ত হওয়া মানেই এটি প্রমাণ করে যে ওই ব্যক্তি পরীক্ষার কয়েক ঘণ্টা আগে বা বিমান চালানোর সময় নেশাগ্রস্ত ছিলেন—এমনটি বলা সম্ভব নয়।

গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে, গাঁজা গ্রহণের পর মানুষের মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং শরীরের সূক্ষ্ম নিয়ন্ত্রণ কমে যেতে পারে। কিছু চিকিৎসা গবেষণায় দেখা গেছে, পাইলটরা গাঁজা গ্রহণ করার পরে উচ্চতা নিয়ন্ত্রণ এবং অবতরণের ক্ষেত্রে ভুল করে। কিছু ক্ষেত্রে এর প্রভাব ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

তবে গাঁজার উপস্থিতি কতদিন পর্যন্ত শরীরে দৃশ্যমান থাকে, তা নির্ভর করে গ্রহণের পরিমাণ, কীভাবে গ্রহণ করা হয়েছে এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপরে। ফলে তদন্ত চলছে, বিশেষজ্ঞরা নিশ্চিতভাবে জানাতে পারছেন না ঘটনার সময় পাইলট নেশাগ্রস্ত ছিলেন কি না।

বিশেষজ্ঞদের مطابق, তদন্তে তিনটি মূল প্রশ্নের উত্তর খুঁজতে হবে—পাইলট গাঁজা গ্রহণ করেছিলেন কি না, বিমান চালানোর সময় তিনি এর প্রভাবে ছিলেন কি না এবং ওই প্রভাবটি বিমানটির আকস্মিক নিচে নেমে যাওয়া ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না।

এয়ার ইন্ডিয়া সব পাইলটের মাদক পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সংখ্যক পাইলটের ওপর আকস্মিক পরীক্ষা করা হলেও, এবার তা আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


হরমুজ প্রণালীতে আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজ হামলার শিকার

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি শনিবার জানিয়েছে, তাদের একটি জাহাজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা গুরুত্বপূর্ণ এই জলপথে এটি সর্বশেষ হামলার ঘটনা বলে জানা যায়।

এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েই আসছে।

ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পথ ব্যবহারের ফি আদায় করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) নিশ্চিত করেছে যে, ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলায় আক্রান্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

এডনক একটি বিবৃতিতে সমুদ্রযাত্রীদের নিরাপত্তা এবং নৌযান চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

এক দিন আগে, সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছিল যে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজে ইরান হামলা চালিয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের বৈরী হামলা’ হিসেবে নিন্দা করেছে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানানো হয়েছে।

গত সপ্তাহে এডনক জানিয়েছিল, হরমুজ প্রণালীতে তাদের তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এর এক দিন পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে আরও একটি এডনক ট্যাংকারে হামলার কথা জানায়।

-হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে-

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগে, হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল করত। কিন্তু সেখানে একের পর এক হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে।

গত জুনে একটি চুক্তিতে স্থায়ী সমঝোতার জন্য আলোচনার ভিত্তি তৈরির কথা বলা হয়েছিল। চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও প্রতিবেশী দেশ ওমান অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে আলোচনা করবে এবং সব ব্যবস্থা আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।

কিন্তু গত সপ্তাহে ইরানের নিরাপত্তাপ্রধান মোহাম্মদ বাকের জোলগদর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য কিছু শর্ত জানান।

তার শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

বীর চট্টগ্রামের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব (অব.), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পুণ্যভূমি সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম জুয়েল এবং যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্য ইয়াছিন আলতাপ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে উপস্থিত অতিথিদের সম্মানে একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় সিলেট ও চট্টগ্রামের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল সম্মানিত অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনে সিলেটচট্টগ্রাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%