ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

বিশ্বকাপ জিতলে দাড়ি কাটবেন না ইয়ামাল


বিশ্বকাপ জিতলে দাড়ি কাটবেন না ইয়ামাল

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে নামছেন ফাইনালে। ফাইনাল খেলার আগে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ভক্তদের প্রতি এক ব্যতিক্রমী ও মজার প্রতিশ্রুতি দিয়েছেন।

বার্সেলোনার এই ১৮ বছর বয়সী উইঙ্গার জানিয়েছেন যে, স্পেন যদি এবারের বিশ্বকাপ ট্রফি জয় করতে পারে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। শুধুমাত্র এটি নয়, শিরোপা জয়ের উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে তিনি ভক্তদের ১০০টি প্রিমিয়াম বিটস হেডফোন উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বিশ্বকাপের বিষয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা এবং ভাবনার কথা বলতে গিয়ে ইয়ামাল এই কথাগুলো বলেছেন। স্পেনের জার্সিতে এটি হচ্ছে এই তরুণ তারকার প্রথম বিশ্বকাপ অভিযান।

আরও পড়ুন: প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

মেগা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা এবং মানসিক চাপ সামলানোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০২৪ সালের ইউরো বিজয়ের স্মৃতি রোমন্থন করেন ইয়ামাল। তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা স্নায়ুচাপ বা বাড়তি চাপ অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইউরো থেকে আমি একটি বড় শিক্ষা পেয়েছি-শুরুটা যদি সন্তোষজনক না হয়, তবুও ধৈর্য হারাতে নেই। নিজের সহজাত খেলায় মনোযোগ রাখা সবচেয়ে জরুরি, কারণ বড় টুর্নামেন্টই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সংগ্রাম।’

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এবং তার সাবেক বার্সা সতীর্থ উসমান দেম্বেলের এই পুরস্কার লাভের বিষয়েও খোলামেলা বক্তব্য রাখেন ইয়ামাল। তিনি অকপটে বলেন, ‘এক সময় আমার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো আমিই জিতব। কিন্তু পরে বুঝতে পারি, ওই মর্যাদাপূর্ণ ট্রফিটি পাওয়ার জন্য তখনো আমার পরিপক্বতা আসেনি। বিষয়টির গভীরতা অনুধাবন করার বয়স ছিল না আমার। এজন্য দেম্বেলের হাতে ব্যালন ডি’অর ওঠাটা সম্পূর্ণ সঠিক ছিল এবং আমি তার জন্য অত্যন্ত আনন্দিত।’

ফরাসি তারকা দেম্বেলের সঙ্গে নিজের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘দেম্বেলে মাঠের ভেতরে ও বাইরে আমাকে সর্বদা সমর্থন দিয়েছেন। কঠিন সময়ে আমাকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য নিয়মিত নানা পরামর্শ দিয়েছেন। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে তার অবদান অনেক।’

আরও পড়ুন: ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল দেখতে রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ এম


বিশ্বকাপ ফাইনাল দেখতে রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন নিয়ে সন্ধ্যা থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর সংলগ্ন প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, ম্যাচ শুরুর এক ঘণ্টা পূর্বেই এই তিনটি ভেন্যু লোকে লোকারণ্য হয়ে গেছে।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক মিরাজ হোসেন বলেন, "স্টেডিয়ামে জায়গা পাবো না, তাই আগেই খেলা দেখতে চলে এসেছি। যেহেতু প্রিয় দলের খেলা সামনে থেকে জায়ান্ট স্ক্রিনে না দেখলেই নয়। আমরা শিরোপা নিয়েই আজ মাঠ ছাড়বো।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন প্রবেশপথে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ এম


শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।'

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্ড আমন্ত্রিত নেতাদের কাছে পৌঁছয়ে দেওয়া হয়েছে বলেও জানান আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর, এই প্রথম যুগপৎ শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে

ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠেছে।

তবে, ঢাবি ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য বহিরাগতদের প্রবেশে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু খেলা শুরুর আগে সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বহিরাগত ফুটবলপ্রেমীরা।

রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঢাবিতে বড় পর্দায় দেখতে আসতে শুরু করেন বহিরাগতরা, সন্ধ্যা থেকেই শাহবাগ, নীলক্ষেত ও দোয়েল চত্বরের প্রবেশ পথসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হতে শুরু করেছেন।

অনেক জায়গায় নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে কিংবা ভিড়ের সুযোগ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। একপর্যায়ে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন ফুটবলপ্রেমীরা।

এর পূর্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত শৃঙ্খলা ভঙ্গ এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগত বা অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহান লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে ফিফার টিকিটনীতি সম্পর্কে।

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের থেকেও বেশি। এমনকি নিউইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুই এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যকে অতিক্রম করেছে। ফলে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে।

টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্যকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

এছাড়া, ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে ফিফার সমালোচনা করেছেন। সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের আন্তরিক সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%