১২:৪৬ এম
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহান লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে ফিফার টিকিটনীতি সম্পর্কে।
টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।
দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের থেকেও বেশি। এমনকি নিউইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুই এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যকে অতিক্রম করেছে। ফলে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্রাজিল
টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্যকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
এছাড়া, ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে ফিফার সমালোচনা করেছেন। সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের আন্তরিক সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন