ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’


‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’

নতুন নির্মাণে বরাবরই ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহী তানিম নূর। তার কাজ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সবসময়ই থাকে। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়ে তিনি সেই আগ্রহকে আরও উসকে দিয়েছেন।

গোয়েন্দা গল্পে ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এবার তিনি বড় পর্দার জন্য নতুন গোয়েন্দা ঘরানার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটির নাম হচ্ছে ‘মজনু এন্টারপ্রাইজ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিম নূর একটি রহস্যময় ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। সেখানে লেখা রয়েছে, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। ছবির সঙ্গে ‘কামিং ২০২৭’ লেখা রয়েছে। ছবিটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

নির্মাতার পোস্টের মাধ্যমে কৌতূহল বাড়লেও সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তানিম নূর জানিয়েছেন, আগামী বছর সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালের কণ্ঠকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে। এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

নির্মাণের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত আছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমা আসছে, যেখানে তিনি প্রযোজক হিসেবে রয়েছেন।

সর্বশেষ ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সন্দেহভাজন একটি ড্রোনের কারণে দেশটির ভিলনিয়াস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে, ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের যুদ্ধবিমান আকাশে উড়তে শুরু করেছে।

শনিবার, লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানায়, বেলারুশ থেকে আসা একটি সন্দেহভাজন ড্রোন লিথুয়ানিয়ার দিকে উড়ে আসার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে, ভিলনিয়াস অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ড্রোনটির উৎস ও গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ (১৫) নামের এক কিশোর।

শনিবার (৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার নন্দী-ইটাইল চৌরাপাড়া শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত বাপ্পির ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনের ছাদে ওই যুবক এবং মাহিদ অবস্থান করছিলেন। ভোরের দিকে নন্দী-ইটাইল এলাকায় অসাবধানতাবশত তারা ছাদ থেকে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে। মাহিদ আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, "এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন বললেন, ‘আচ্ছা পদত্যাগ করলাম’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন বললেন, ‘আচ্ছা পদত্যাগ করলাম’

লিটন দাস দলের নেতৃত্ব দেবেন সামনে থেকে। বাংলাদেশের পক্ষ থেকে তার কাছে এমন প্রত্যাশা ছিল। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। এশিয়ান গেমসের দুটি ইনিংসে তার রান ছিল ২ ও ০।

দলের খারাপ পারফরম্যান্সের কারণে লিটনের ওপর চাপ বেড়ে গেছে। সংবাদ সম্মেলনে তিনি তা স্পষ্টভাবে অনুভব করেছেন। এই ব্যর্থতার পর অধিনায়ক হিসেবে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্ন উঠেছে।

লিটন এর জবাবে বলেন, পদত্যাগ করার মতো কিছু ঘটেনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি উল্লেখ করেন, "না, রিজাইন করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু নেই।"

লিটনের এই জবাব সাংবাদিকদের সন্তুষ্ট করতে পারেনি। পদত্যাগের বিষয়ে আবার প্রশ্ন করা হলে, তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, "পদত্যাগ করে দিব? আচ্ছা এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। দয়া করে পরের প্রশ্ন।"

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের পরাজয়ের পর লিটন মন্তব্য করেন, "হারের ব্যাখ্যা আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার কাছে মনে হয়েছে প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একজন ব্যাটার এসে যে রকম শট খেলেছে এই উইকেটে, খুবই ডিফিকাল্ট। কিন্তু সে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করায় আমাদের বোলাররা কোনো ক্লু পায় নাই এখান থেকে কীভাবে কামব্যাক করবে। তাই তাকে ক্রেডিট দিতেই হয়, এক্সট্রা-অর্ডিনারি ইনিংস খেলেছে সে। আর আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই ওটা কাভার আপ করতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের হিসেবে আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।"

এশিয়ান গেমসের শেষ তিন আসরে বাংলাদেশ কোনো না কোনো পদক জিতেছে। এবার পদক না পাওয়ার বিষয়ে লিটন বলেন, "ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।"

অন্যদিকে, ম্যানেজমেন্টকে না জানিয়ে ঘোরাঘুরি করার কারণে বাংলাদেশের তিন ক্রিকেটার প্রশ্নের মুখে পড়েছেন। ব্যাখ্যা জানতে চাওয়া হলে, সতীর্থদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অধিনায়ক লিটন বলেন, "একজন প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানের খাবার-দাবারে যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। আর খেতে চাইলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার অপশন থাকত, তাহলে তো আর বাইরে যেতে হতো না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের ওপর হামলার পরিকল্পনা করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


হুতিদের ওপর হামলার পরিকল্পনা করছে সৌদি আরব

সৌদি আরব ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য জানিয়েছেন আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তারা। তাদের দাবি, লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা রক্ষার জন্য সৌদি আরব উপকূলীয় অভিযান এবং একাধিক দিক থেকে হামলার পরিকল্পনা করছে। রয়টার্সের প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের প্রস্তুতির বিষয়ে অবগত ছয়জনের সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শুরু হতে পারে। ইয়েমেনি স্থলবাহিনী, যা সৌদি আরবের তত্ত্বাবধানে রয়েছে, এই অভিযানে প্রধান ভূমিকা পালন করবে। তাদের সহায়তায় সৌদি বিমানবাহিনী হামলা চালাতে পারে। তবে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযানের ঘোষণা দেয়নি।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানে সহায়তার জন্য গোয়েন্দা তথ্য প্রদান করছে। পাশাপাশি, কিছু আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না।

২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যেখানে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে একটি আরব জোটের নেতৃত্ব দেয়। ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের রাজধানী সানা থেকে ওই সরকারকে সরিয়ে দিয়েছিল। ২০২২ সালে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। এরপর বেশিরভাগ সময় পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। হুতিরা সৌদি আরবের জাহাজ চলাচল ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকাতে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তারা জানান, হুতিরা উপকূলীয় এলাকায় এগিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

সৌদি আরব দুটি পরিকল্পনা বিবেচনা করছে, একটি হলো বাব আল-মানদেব এলাকায় সীমিত হামলা এবং অন্যটি হলো ইয়েমেনের কয়েকটি এলাকায় একযোগে বড় অভিযান। যদি অভিযান বড় হয়, তাহলে এতে এক লাখের বেশি ইয়েমেনি সেনা অংশ নিতে পারে, এমন তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। তবে সৌদি আরব, ইয়েমেন, হুতি ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বাব আল-মানদেব হলো লোহিত সাগরের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় এই পথের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পশ্চিমা কূটনীতিক ও উপসাগরীয় কর্মকর্তারা বলছেন, হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব থাকলে সৌদি আরব নতুন শান্তি আলোচনায় যেতে চায় না।

রিয়াদ মনে করছে, এতে হুতিরা বড় ধরনের কৌশলগত সুবিধা পাবে। তবে সৌদি অভিযান কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট ছয়জনের ধারণা, এক সপ্তাহের মধ্যে অথবা নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অভিযান শুরু হতে পারে।

সৌদি আরবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি মনে করেন, অভিযানটি নির্দিষ্ট কিছু লক্ষ্যকে কেন্দ্র করে সীমিত পরিসরে হতে পারে। ২০১৫ সালের সৌদি নেতৃত্বাধীন অভিযানের তুলনায় এর পরিধি ছোট হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, হুতিদের পুরোপুরি দুর্বল করা এবং বাব আল-মানদেবের উপকূলীয় এলাকা পুনর্দখল করাও সৌদি আরবের লক্ষ্য হতে পারে। এতে নৌপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনা সম্ভব হবে। তার মতে, এ ধরনের অভিযান তুলনামূলকভাবে সীমিত পরিসরে হতে পারে। গত তিন বছরে লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার পর হুতিরা মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম শক্তিশালী মিত্রে পরিণত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বেড়ে গেছে। এর মধ্যে হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন নতুন অভিযান শুরু হলে অঞ্চলটিতে আরেকটি বড় সংঘাতের কেন্দ্র তৈরি হতে পারে।

ট্রাম্প, তুরস্ক ও পাকিস্তানের সহায়তা

সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইয়েমেনে সৌদি অভিযানে গোয়েন্দা তথ্য ও সামরিক পরামর্শ দিয়ে সহায়তা করছে। তবে সরাসরি বিমান হামলায় সহায়তা করার সৌদি অনুরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করেছেন বলে জানা গেছে। তুরস্ক ও পাকিস্তানও সৌদি আরবকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। পাকিস্তান ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারের ঘাঁটি এডেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ড্রোন প্রতিরোধের সরঞ্জাম পাঠিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও সৌদি বাহিনীকে সহায়তা করছেন বলে জানা গেছে। তবে পাকিস্তান ইয়েমেনে যুদ্ধ করার জন্য কোনো সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। সৌদি আরবের সবচেয়ে বড় উদ্বেগ হলো হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। এ কারণে রিয়াদ কয়েকটি মিত্র দেশের কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছে।

এদিকে ফ্রান্সও সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।

বিভক্ত ইয়েমেনি বাহিনী, সৌদির সামনে বড় চ্যালেঞ্জ

ইয়েমেনে সৌদি আরবের স্থল অভিযান অনেকটাই নির্ভর করবে হুতিবিরোধী বিভিন্ন ইয়েমেনি বাহিনীর ওপর। এসব বাহিনীকে আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল। তবে হুতিবিরোধী বাহিনীগুলো এখনো পুরোপুরি ঐক্যবদ্ধ নয়।

ইয়েমেন বিশ্লেষক মোহাম্মদ আলবাশা বলেন, হুতিদের মোকাবিলায় বড় ধরনের অভিযান চালানোর মতো প্রস্তুতি অনেক বাহিনীর এখনো নেই। এর মধ্যে হুতিরা একাধিক এলাকায় চাপ তৈরি করছে। গত শীতেও ইয়েমেনি বাহিনীর মধ্যে বিভক্তি আরও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত দক্ষিণাঞ্চলীয় যোদ্ধারা নতুন এলাকা দখলের চেষ্টা করলে সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। পরে তারা পরাজিত হয়।

সৌদি রাজনৈতিক বিশ্লেষক আলী শিহাবির মতে, হুতিদের বিরুদ্ধে নতুন অভিযান সফল হবে কি না, তা মূলত ইয়েমেনি স্থলবাহিনীর সক্ষমতার ওপর নির্ভর করবে। এতদিন তাদের প্রধান লক্ষ্য ছিল নিজেদের অবস্থান রক্ষা করা; এখন তাদের আক্রমণাত্মক অভিযানে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%