ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত?


ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত?

ভুটানে পরপর তিন দফা ভূমিকম্প হয়েছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠেছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়, এবং তার প্রভাব উত্তরাঞ্চল থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

জমিনের অভ্যন্তরে সাধারণত যে কম্পন-তরঙ্গ থেকে শক্তির সৃষ্টি হয়, সেটিকে ভূমিকম্প বলা হয়। ভূ-গর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে এই তরঙ্গ উৎপন্ন হয়, এবং ক্রমে উৎসস্থল থেকে তা চারপাশে ছড়িয়ে পড়ে। মহান আল্লাহ বলেন, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনসমূহ পাঠাই।’ (সুরা: ইসরা ৫৯)

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন,

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

‘কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম ওঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।’ (বুখারি, হাদিস ৯৭৯)

কারণ, পৃথিবীতে যখন ব্যাপক হারে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়-অবিচার ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, তখন এই জাতি ভূমিকম্পের মুখোমুখি হবে। একটি হাদিসে রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথরবর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, কখন এটা হবে হে আল্লাহ রাসুল সা.। তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, মদপানের সয়লাব হবে।’ (তিরমিজি, হাদিস ২২১২)

আর ভূমিকম্পের বিভীষিকা কত মারাত্মক, কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে মানব সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কিয়ামত দিবসের ভূকম্পন হবে একটা মারাত্মক ব্যাপার। যে দিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।’ (সুরা: হজ, আয়াত ১-২)

রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে, জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে, জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসকরূপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে, তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে, মদ পান করা হবে, লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে, এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে, এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে।’ (তিরমিজি, হাদিস ১৪৪৭)।

আরও পড়ুন: ইশরাক: নাহিদের উদ্দেশে ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’

রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি এ দোয়াটি তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। এছাড়া যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারেন- لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। অর্থ: তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।’

রাসুল সা. তার উম্মতকে যেকোনো দুর্যোগের সময়, বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।’

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। অর্থ: আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।

এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন- أَنتَ وَلِيُّنا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاۖ وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ। অর্থ: হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক-সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। (সুরা আরাফ আয়াত ১৫৫)

আরও পড়ুন: দোকানে চুরির অভিযোগে ধাওয়া, পুলিশের গুলিতে প্রাণ গেল ১ বছরের শিশুর

ষাঁড় যখন শিং নাড়া দেয়, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়? গ্রামবাংলায় একটি কথা প্রচলিত রয়েছে। পুরো পৃথিবী একটি ষাঁড়ের শিংয়ের উপর রয়েছে। ষাঁড় যখন শিং নাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কিন্তু ইসলামে এটার কোনো ভিত্তি কি আছে? এটি কি কোনো হাদিস? ইসলামে এমন কোনো বিষয়ের কোনো ভিত্তি নেই। এমন কথা কোনও হাদিসেও নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আল্লামা ইবনুল কাইয়েম রহ. আবু হাইয়ান রহ. একে ভিত্তিহীন ও জাল বলেছেন। (আলমানারুল মুনিফ পৃষ্ঠা ৭৮, আলইসরাঈলিয়্যাত ওয়ালমাওযুআত ৩০৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যাপসা গরমে পুড়ছে বরিশাল, ৩৯ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ভ্যাপসা গরমে পুড়ছে বরিশাল, ৩৯ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

মৃদু তাপপ্রবাহে পুড়ছে বরিশাল। চলমান তাপদাহে থমকে গেছে দক্ষিণাঞ্চলের প্রধান নগরীর স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অফিস জানাচ্ছে, এ মাসে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে।

রোববার (৮ জুন) পূর্বাভাসে আরও এই তথ্য জানা গেছে।

এদিকে, দিন দিন তাপমাত্রার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভোগান্তির কারণে হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, ডিহাইড্রেশনসহ গরমজনিত বিভিন্ন রোগের আক্রান্ত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ উঁচুতে থাকবে। এই মাসে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে বলেই জানা গেছে।

তবে পরিবেশ ও নগর পরিকল্পনাবিদদের মতে, প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে শুধু জলবায়ু পরিবর্তন নয়, বরং অপরিকল্পিত নগরায়ন ও যন্ত্রের অবাধ ব্যবহারই সবচেয়ে বেশি দায়ী।

বরিশাল সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীর প্রায় ২৫ হাজার ভবনে গড় হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সংখ্যা প্রায় পৌনে দুই লাখ। এসব এসি থেকে প্রতিদিন নির্গত কোটি কোটি কিউবিক ফুট গরম বাতাস পুরো শহরকে যেন একটি জ্বলন্ত ওভেনে পরিণত করেছে।

নগরীর চকবাজার এলাকায় কথা হয় রিকশাচালক কালাম মিয়ার সঙ্গে; তিনি জানান, ‘রাস্তায় নামলে মনে হয় ওপর থেকে আগুন পড়ছে। আবার বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে যখন যাই, মনে হয় গরম বাতাস গায়ে আইসা লাগে। রিকশা চালানোই এহন সবচেয়ে বেশি কষ্টের।’

একই ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী লামিয়া আক্তার। তিনি বলেন, ‘আগে বরিশালে এত গরম লাগত না। এখন রাস্তায় বের হলে দম বন্ধ হয়ে আসে। চারদিকে শুধু ইট-পাথর আর এসি। আমাদের মতো সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত।’

নগরীর কৃত্রিম উত্তাপ ও অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নগরপরিকল্পনাবিদ স্থপতি নূরুল হাসান সাক্ষর। তিনি বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় মারাত্মক ত্রুটি রয়েছে। শহরে দিন দিন গাছপালা কমছে, আর তার জায়গা দখল করছে কাঁচ ঘেরা বহুতল ভবন। এই কাঁচের ভবনগুলো প্রচুর তাপ শোষণ করে। আবার ভেতরের কক্ষগুলো শীতল রাখতে মানুষ অবাধে এসি ব্যবহার করছে, যা বাইরের পরিবেশকে একটা জ্বলন্ত চুল্লিতে রূপান্তর করছে। আমাদের গ্রিন আর্কিটেকচার বা পরিবেশবান্ধব ভবনের দিকে দ্রুত নজর দেওয়া উচিত।’

এই সংকটের গভীরতা তুলে ধরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সমন্বয়ক লিঙ্কন বায়েন জানান, ‘প্রকৃতির ওপর মানুষের এই অত্যাচারই এখন আমাদের দিকে তেড়ে আসছে। এসিগুলো থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন পরিবেশের ওজোন স্তরের মারাত্মক ক্ষতি করছে, একইসঙ্গে এই উত্তপ্ত বাতাস ঘনবসতিপূর্ণ এলাকায় আটকে থেকে তৈরি করছে ‘হিট আইল্যান্ড’। এ কারণে বাতাসে আর্দ্রতা ও গরমের অনুভূতি দুটোই তীব্র হচ্ছে।’

আবহাওয়া অধিদফতর বরিশাল অফিসের উচ্চপর্যবেক্ষক আনিসুর রহমান জানান, ‘চলতি মাসে মৃদু তাপদাহ বইছে এবং মাসজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।’

এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, কৃত্রিম উত্তাপে প্রতি বছর বরিশালে গড় তাপমাত্রা বাড়ছে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে লটারি জয়, একসঙ্গে পাঁচ বন্ধু কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


আমিরাতে লটারি জয়, একসঙ্গে পাঁচ বন্ধু কোটিপতি

উন্নত জীবনের আশায় চার বছর আগে নেপাল থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এসেছিলেন ২৬ বছর বয়সি তায়েব খান। বর্তমানে আবুধাবিতে একটি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা এই তরুণের ভাগ্য হঠাৎ করে বদলে গেছে।

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইউএই লটারির ‘লাকি ডে’ ড্র-তে তিনি ৩ কোটি দিরহাম (প্রায় ১০০ কোটি টাকারও বেশি) জয় করেছেন। মজার বিষয় হলো, ড্রয়ের ফলাফল তিনি প্রথমে দেখেননি। পরে তিনি ই-মেইলের মাধ্যমে খবরটি জানতে পারেন।

লটারি জয় নিয়ে তায়েব বলেন, ‘আগেও ছোট খাটো পুরস্কার জেতার ই-মেইল পেয়েছি, তাই প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু ই-মেইল খুলে যখন ৩ কোটি দিরহাম দেখলাম, তখন হাত-পা কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি।’

এই লটারির টিকিটটি তিনি একাই কেনেননি। তার আরও চার জন ঘনিষ্ঠ বন্ধুর সাথে মিলিত হয়ে টিকিট কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ পাঁচ জনের মধ্যে সমানভাবে ভাগ হবে। প্রত্যেকে ৬০ লাখ দিরহাম পাবেন।

২০২৪ সালে ফেসবুকে ইউএই লটারির বিজ্ঞাপন দেখে তায়েব ও তার বন্ধুরা নিয়মিত টিকিট কেনা শুরু করেন। তারা সবাই মিলে টাকা দিতেন এবং প্রতি সপ্তাহে একজন করে নম্বর নির্বাচন করতেন।

এর আগে তারা কয়েকবার তিন বা চারটি নম্বর মিলে ছোট পুরস্কারও পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা তাদের আশা জোগিয়েছে। তায়েবের কথায়, ‘অনেক সময় মনে হয়েছে হয়তো কখনোই বড় পুরস্কার জিতব না। কিন্তু আমরা আশা ছাড়িনি।’

লটারি জয়ের খবরটি প্রথম তিনি নেপালে থাকা তার চাচাকে জানান। তায়েবের ভাষায়, চাচাই তার বাবার মতো এবং তিনিই তাকে ইউএইতে আসতে সাহায্য করেছিলেন। তিনি বলেন, ‘আমি যখন তাকে বললাম আমরা কত টাকা জিতেছি, তিনি কিছুক্ষণ কোনো কথা বলতেই পারেননি। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল।’

তায়েবের কাছে এই অর্থ শুধু আর্থিক স্বচ্ছলতা নয়, পরিবারের স্বপ্ন পূরণের সুযোগও। তার প্রথম পরিকল্পনা হলো নেপালে পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করা। তার ভাষায়, ‘আমার সবসময় ইচ্ছা ছিল পরিবারের জন্য ভালো একটি বাড়ি বানাব। এখন আমি তাদের জন্য সব সুযোগ-সুবিধাসহ একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারব।’

এছাড়া তিনি ব্যবসা ও বিনিয়োগের দিকে মনোযোগ দিতে চান। তিনি বলেন, ‘চার বছর চাকরি করেছি। এখন জীবনের পরের ধাপে যেতে চাই। ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ খুঁজতে চাই।’ তবে নিজের জন্যও তিনি ছোট দুটি স্বপ্ন পূরণ করতে চান। বহুদিন ধরে একটি মাহিন্দ্রা থার জিপ এবং একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছা ছিল তার।

তায়েব বলেন, এই জয় শুধু তার নয়, তার চার বন্ধুর জীবনও বদলে দেবে। তার কথায়, ‘আমার এক বন্ধু বহু বছর ধরে পরিবারের কাছ থেকে দূরে আছে। আরেকজনের নতুন বিয়ে হয়েছে, আর একজন সদ্য বাবা হয়েছে। আমাদের সবার জন্যই আমি খুব খুশি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে মহাসড়কে বাস উল্টে মৃত্যু ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


ইরাকে মহাসড়কে বাস উল্টে মৃত্যু ২১

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার কাছে এক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও বহু যাত্রী আহত হয়েছেন। সৌদি গেজেট কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাসিরিয়া-বসরা মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন ইরানি নাগরিকও রয়েছেন যারা ইরাক সফর করছিলেন।

কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা গেছে, নাসিরিয়ার কাছে সড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারাতেই এটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার পরিস্থিতি এবং কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

পুলিশ ও চিকিৎসা কর্মকর্তাদের মতে, ঘটনাস্থল এবং হাসপাতালে মিলিয়ে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক এবং তারা গুরুতর দগ্ধ হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাসটিতে আগুন লাগার পর কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

দুর্ঘটনা শেষে আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দুর্ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। চারপাশে বাসের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী আল-জাইদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এ ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদিও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সর্বোচ্চ অগ্রাধিকার।’

ইরাকে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে প্রতি বছর দেশটিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮৭০ জন নিহত হয়েছেন। তবে আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


আগামী বছর বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

আগামী অর্থবছরের জন্য সরকারের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় এই তথ্যটি উল্লেখ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুর যোগ করেন, বিগত ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠিয়ে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নুরুল হক নুর জানিয়েছেন, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য সরকারের কূটনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%