ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মালয়েশিয়ার বাজারে যাচ্ছে বাংলাদেশি আম, জুনে আসছে পরিদর্শন দল


মালয়েশিয়ার বাজারে যাচ্ছে বাংলাদেশি আম, জুনে আসছে পরিদর্শন দল

রফতানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রফতানির সুযোগ সৃষ্টিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

এ লক্ষ্যে, হাইকমিশন এই এলাকার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিনিময়ে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। পাশাপাশি কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ (পেস্ট রিস্ক অ্যানালাইসিস-পিআরএ) প্রতিবেদনও প্রেরণ করা হয়েছে।

হাইকমিশন মালয়েশিয়ার কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ, বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, আগ্রহী আমদানিকারক এবং সুপারশপ প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। মালয়েশিয়ার বাজারে আমের ব্যাপক চাহিদা এবং দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কারণে এই বাজারকে ঘিরে আমদানিকারক ও রফতানিকারকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় প্রচেষ্টার ফল হিসেবে, মালয়েশিয়ার কৃষি বিভাগ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের আমবাগান এবং তাজা ফলের প্যাকিং সুবিধাগুলোতে নিয়ম-কানুন যাচাই (ভেরিফিকেশন অব কমপ্লায়েন্স-ভিওসি) পরিদর্শনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। মালয়েশিয়ার সরকারি বিধি অনুযায়ী, তাজা আম আমদানির ক্ষেত্রে কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ (পিআরএ) সম্পন্ন করার পূর্বশর্ত হিসেবে এ ধরনের যাচাইকরণ পরিদর্শন বাধ্যতামূলক।

মালয়েশিয়ার এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৭ থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, প্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ সুবিধা এবং রপ্তানি প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবে।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এই পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত পূরণ করা সম্ভব হলে চলতি আম মৌসুমেই মালয়েশিয়ায় বাংলাদেশের তাজা আম রফতানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হলে তা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও বাংলাদেশের আম রফতানির নতুন সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক সহায়তা চাইবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে 'তোর মায়ায়'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে

নাটক ‘তোর মায়ায়’ রচিত হয়েছে দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের একটি গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী, যারা একসঙ্গে দর্শকদের সামনে হাজির হয়েছেন।

এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। নাটকের চিত্রনাট্যে উপস্থাপন করা হয়েছে, কিভাবে দুই পরিবারের সম্পর্কের জটিলতার প্রভাব প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কের উপর পড়ে। বিভিন্ন ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপের কারণে এক সময় তারা একটি ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ করেন। নাটকটির কাহিনী মূলত তাদের জীবনের এই কঠিন পরিণতির গল্প নিয়ে আবর্তিত হবে।

গত রবিবার থেকে নাটক ‘তোর মায়ায়’ দেখা যাচ্ছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক প্রচারিত হচ্ছে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে।

এবারের আয়োজনটি প্রেমের এবং পারিবারিক গল্পে সাজানো হয়েছে। ঈদের দিন থেকে প্ল্যাটফর্মটিতে নাটকগুলো প্রচারিত হয়েছে, যাতে রয়েছে ‘কাজল চোখের মেয়ে’, 'বোন যখন জা', এবং 'অচেনা আমি'।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় ইংল্যান্ড দল, শুরু হলো টুখেলের বিশ্বকাপ মিশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ফ্লোরিডায় ইংল্যান্ড দল, শুরু হলো টুখেলের বিশ্বকাপ মিশন

আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। এর আগে, যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আজ ফ্লোরিডায় পৌঁছেছে থমাস টুখেলের দল।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ২১ জন খেলোয়াড় ইতিমধ্যেই ওয়েস্ট পাম বিচে দলের প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ হওয়ার পর অনেকেই যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান অঞ্চলে ছুটিতেও ছিলেন। কোচ টুখেল খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের উচ্চ তাপমাত্রা এবং ভিন্ন টাইম জোনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার প্রয়োজন।

গত শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অংশ নেওয়া আর্সেনালের চার তারকা ফুটবলার- বুকায়ো সাকা, ডেকলান রাইস, নোনি মাদুয়েকে এবং এবারেচি এজে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফাইনালে খেলার পরে তাদের বাড়তি কয়েক দিনের ছুটি দিতে টুখেল সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, ক্রিস্টাল প্যালেসের হয়ে ইউরোপা কনফারেনস লিগ জয়ী গোলকিপার ডিন হেন্ডারসনও একই কারণে দেরিতে যোগ দেবেন।

আগামী শনিবার ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রীতি ম্যাচে এই পাঁচ তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না টুখেল। তবে এর চার দিন পর ওরলান্ডোতে কোস্টারিকার বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে তারা সবাই দলের সঙ্গে যোগ দেবেন। খেলোয়াড়ের অভাব মেটানোর জন্য এবং অনুশীলনে ভারসাম্য বজায় রাখতে মূল স্কোয়াডের বাইরে থেকে অ্যালেক্স স্কট, ইথান নওয়ানেরি, রিও এনগুমোহা, জশ কিং এবং অভিজ্ঞ গোলকিপার জেসন স্টিলকে টুখেল ব্যাক-আপ হিসেবে ক্যাম্পে ডাকছেন।

স্কাই স্পোর্টস নিউজ জানাচ্ছে, দীর্ঘ ৯ ঘণ্টার ভ্রমণ শেষে মায়ামিতে পৌঁছেছে ইংল্যান্ড দল। মায়ামি বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বের একটি লাক্সারি রিসোর্ট আগামী ৯ দিন হবে থ্রি লায়ন্সদের আস্তানা। ইংল্যান্ডের ৬০ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর মিশন মূলত আজ থেকেই শুরু হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বর্গাচাষীর বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভবতী নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় সাবেক এক ইউপি সদস্যসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীরা এ হামলার সাথে জড়িত।  

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে ভুক্তভোগী মিতুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত রোববার ৩১ মে বিকেলে এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বর্গাচাষী জাহাঙ্গীর আলম (৫৫), তার গর্ভবতী মেয়ে শারমিন আক্তার (২৭), মেয়ের জামাই মো. রুবেল (২৯) এবং জমির মালিক তৈইমুর রহমান ওরফে মুকুল (৩৯)। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্গা চাষীর স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, বিকেল চারটার দিকে সাবেক ইউপি সদস্য ছায়েদুল হক, আলমগীর হোসেন ও আলাউদ্দিনের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তিনটি বসতঘরে ভাঙচুর চালিয়ে টিনের বেড়া কেটে ফেলে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

তার দাবি, হামলাকারীরা একটি ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয় এবং আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই বছরের এক শিশুকে তোষকসহ পাশের ডোবায় ছুড়ে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করেন। একই সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

জমির মালিক নাইমুর রহমান ওরফে মিতুল অভিযোগ করে বলেন, এওজবালিয়া মৌজার দিয়ারা ৬৯ খতিয়ানের ৪৮৮৫ দাগ এবং হাল ২৪১৫ খতিয়ানের ৭৬০৪ এবং ৭৬০৫ দাগের ভূমির কয়েকটি দাগভুক্ত জমির বৈধ মালিক ও দখলদার তারা। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের জমিতে ভেকু মেশিন দিয়ে আড়া কান্দি নির্মাণের কাজ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত আওয়ামীলীগ সমর্থক সাবেক ইউপি সদস্য ছায়েদুল হকের নেতৃত্বে কামাল উদ্দিন, পারভেজ আলম, আলমগীর, সোলেমান, সবুজ মিয়া ও লিটনসহ ৩৫ থেকে ৪০ জনের একটি দল সেখানে হামলা চালায়।

তার অভিযোগ, হামলাকারীরা তিনটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি একটি ঘর সম্পূর্ণ এবং আরেকটি ঘর আংশিক পুড়িয়ে দেয়। এছাড়া গরুর খামার থেকে তিনটি গরু, ১৬ বস্তা সয়াবিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ছায়েদুল হক বলেন, সংশ্লিষ্ট জমিতে মিতুলদের কোনো মালিকানা নেই। জমি বিক্রির পরও তারা মালিকানা দাবি করছেন। বরং তারাই প্রতিপক্ষের বাড়ি ও লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রী রাম চন্দ্র ভট্রাচার্য বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ ইতালির উপকূলে ৬.১ মাত্রার একটি দাবদাহপূর্ণ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ জুন) ভোরে এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘জিএফজেড জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র’ এবং তাদের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৫৩ কিলোমিটার গভীরে। এই গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনটি বিস্তৃত একটি এলাকাজুড়ে অনুভূত করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। আফ্রিকান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

এদিকে, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার কাজ চলছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%