প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। এর আগে, যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আজ ফ্লোরিডায় পৌঁছেছে থমাস টুখেলের দল।
বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ২১ জন খেলোয়াড় ইতিমধ্যেই ওয়েস্ট পাম বিচে দলের প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ হওয়ার পর অনেকেই যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান অঞ্চলে ছুটিতেও ছিলেন। কোচ টুখেল খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের উচ্চ তাপমাত্রা এবং ভিন্ন টাইম জোনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার প্রয়োজন।
গত শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অংশ নেওয়া আর্সেনালের চার তারকা ফুটবলার- বুকায়ো সাকা, ডেকলান রাইস, নোনি মাদুয়েকে এবং এবারেচি এজে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফাইনালে খেলার পরে তাদের বাড়তি কয়েক দিনের ছুটি দিতে টুখেল সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, ক্রিস্টাল প্যালেসের হয়ে ইউরোপা কনফারেনস লিগ জয়ী গোলকিপার ডিন হেন্ডারসনও একই কারণে দেরিতে যোগ দেবেন।
আগামী শনিবার ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রীতি ম্যাচে এই পাঁচ তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না টুখেল। তবে এর চার দিন পর ওরলান্ডোতে কোস্টারিকার বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে তারা সবাই দলের সঙ্গে যোগ দেবেন। খেলোয়াড়ের অভাব মেটানোর জন্য এবং অনুশীলনে ভারসাম্য বজায় রাখতে মূল স্কোয়াডের বাইরে থেকে অ্যালেক্স স্কট, ইথান নওয়ানেরি, রিও এনগুমোহা, জশ কিং এবং অভিজ্ঞ গোলকিপার জেসন স্টিলকে টুখেল ব্যাক-আপ হিসেবে ক্যাম্পে ডাকছেন।
স্কাই স্পোর্টস নিউজ জানাচ্ছে, দীর্ঘ ৯ ঘণ্টার ভ্রমণ শেষে মায়ামিতে পৌঁছেছে ইংল্যান্ড দল। মায়ামি বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বের একটি লাক্সারি রিসোর্ট আগামী ৯ দিন হবে থ্রি লায়ন্সদের আস্তানা। ইংল্যান্ডের ৬০ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর মিশন মূলত আজ থেকেই শুরু হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন